০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন

দেশের ৪ কোটি নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে -হেলেন জেরিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 17

বুধবার (১৭ জুন) বিকেলে ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। ছবি- অগ্নিপ্রহর

সংরক্ষিত নারী আসনের এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলিন জেরিন খান বলেছেন, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যাই নারী। এই বিপুলসংখ্যক নারীদের বাইরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য বর্তমান বিএনপি সরকার নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, নারীরা যাতে পরিবারের বোঝা হয়ে না দাড়ায় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনার বিশেষ কর্মসূচি বস্তবায়ন শুরু করেছেন। এটি বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। পর্যায়ক্রমে দেশের ৪ কোটি নারীকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

বুধবার (১৭ জুন) বিকেলে ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান একথা বলেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম ও বোয়ালমারী উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম রফিকুল হাসান।

সংশ্লিষ্টরা জানান, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ১২০ জন নারীর হাতে তুলে দেয়া হয় এই ফ্যামিলি স্মার্ট কার্ড। এই ফ্যামিলি কার্ড বিতরণের সঙ্গে সঙ্গে ফরিদপুরে শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম। এরপর ধারাবাহিকভাবে জেলার অন্য সব উপজেলার  ইউনিয়নে দেয়া হবে কার্ড।

শেয়ার করুন

ফরিদপুরে ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন

দেশের ৪ কোটি নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে -হেলেন জেরিন

আপডেট সময় : ১০:০৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬