০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

বৃষ্টির পরে তীব্র ঝড় আর ঠাঠা, অন্ধকারে সারা শহর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 51

তীব্র গরমে প্রাণিকুলের যখন নাভিশ্বাস উঠার দশা, তখন মঙ্গলবার (৯ জুন) দুপুরে শহরে শুরু হলো স্বস্তির বৃষ্টি।

তবে স্বস্তির পরশ মিলিয়ে কিছুক্ষণ বিরতি দিয়ে বিকেলের আগেই ফরিদপুরের উপর দিয়ে বয়ে গেলো তীব্র ঝড়। বৃষ্টি আর ঝড়কে মোকাবেলায় ব্যস্ত মানুষের মাঝে আরো আতঙ্ক ছড়ালো একের পর এক ঠা-ঠা শব্দে বজ্রপাতের বিদ্যুৎ চমকানো।

একনাগাড়ে প্রায় আধঘন্টা এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া শেষে ঠান্ডা পরশ মিললো জনবসতিতে। কিন্তু শুরু হলো আরেক বিপত্তি। ঝড়ের পরেই চলে যায় বিদ্যুৎ। মাঝে অল্প সময় যাই আসি করে একনাগাড়ে রাত প্রায় ১১টা অব্দি অন্ধকারে ডুবে ছিলো গোটা জনপদ।

অবশ্য রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ঝড়ে বহু গাছ ও ডালপালা ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল, বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) রাত ৯টা থেকে বুধবার (১০ জুন) ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন

বৃষ্টির পরে তীব্র ঝড় আর ঠাঠা, অন্ধকারে সারা শহর

আপডেট সময় : ১১:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬