০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

শাহ আলী মাজারে হামলায় ২০৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 32

রাজধানীর মিরপুরের হজরত শাহ আলী বাগদাদীর (রহ.) মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২০৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় আহত এক নারী বাদী হয়ে আজ শনিবার এই মামলা করেন। এজাহারে ৯ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বলেন, বাদীর অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। হামলায় অভিযুক্ত এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে শুরু হয়েছে অভিযান। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে লাঠিসোঁটা নিয়ে শাহ আলী মাজারে হামলা চালান অর্ধশতাধিক ব্যক্তি। তাদের মারধরে বেশ কয়েকজন আহত হন। হামলাকারীদের মধ্যে স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মী ছিলেন বলে দাবি করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। যদিও জামায়াত বলছে, সেখানে তাদের কোনো নেতাকর্মী ছিলেন না। পুলিশ মাজারে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, তারা কোনো অভিযান চালায়নি।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে জামায়াত–শিবিরের কেউ আছেন কি না? জানতে চাইলে পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মামলায় আসামিদের নাম–ঠিকানা আছে। রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি। গ্রেপ্তার করা গেলে জিজ্ঞাসাবাদে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

হামলার প্রেক্ষাপট প্রসঙ্গে পুলিশ জানায়, প্রতি বৃহস্পতিবার মাজারে বড় অনুষ্ঠান হয়। স্থানীয় লোকজনের পাশাপাশি বাইরে থেকেও লোক আসেন। তারা সাধারণত অনেক রাত পর্যন্ত গান–বাজনা করেন। সেখানে কেউ কেউ মাদক সেবন করেন বলেও অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার রাতে এমন একটি ঘটনা নিয়ে বিশৃঙ্খলার সূত্রপাত হয়। কিছু লোক মূল মাজারের কাছাকাছি গিয়ে মাদক সেবন করেন। এতে জিয়ারত করতে আসা অনেকে ক্ষিপ্ত হন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও জামায়াত–শিবিরের লোক যোগ দিয়ে মাজারে আসা লোকজনকে মারধর করেন। যদিও ভক্তরা মাদক সেবন নিয়ে বিরোধের কথা সত্য নয় বলে দাবি করেছেন। তারা বলছেন, হঠাৎ করেই অনেক লোক লাঠিসোঁটা নিয়ে ঢুকে জিয়ারত করতে যাওয়া ব্যক্তিদের পেটাতে শুরু করে।

হামলার সময়ের ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক লোক লাঠি হাতে মাজারে ঢুকে যাকে সামনে পাচ্ছেন পেটাচ্ছেন। তাদের কারও কারও মুখে মাস্ক ছিল।

টিআইবির নিন্দা :

ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে আক্রমণের ঘটনা বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনা ও অভিষ্টের পরিপন্থী। এই অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার অধিকার ও সহাবস্থান বিষয়ে জামায়াতসহ অন‍্যান‍্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনের নীতিগত অবস্থানও পরিষ্কার করার আহ্বান জানায় সংস্থাটি।

শনিবার (১৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এই নির্লজ্জ ও কাপুরুষোচিত আক্রমণ রক্তস্নাত জুলাই আন্দোলনের ফলে কর্তৃত্ববাদ পতন পরবর্তী প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের পরিপন্থী শক্তির উত্থান ও দেশব্যাপী বহুমত, বহুধর্মী, সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর সহিংস ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা। এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। বরং সুপরিকল্পিতভাবে বিদ্বেষ ও হিংসা ছড়িয়ে আবহমান বাঙালির উদারনৈতিক লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যময় চর্চার ক্ষেত্র ও মাধ‍্যমসমূহ ধ্বংস করে সাম্প্রদায়িক শক্তিকে বিকশিত করার সুদূরপ্রসারী ছকের অংশ, যা মুক্তচিন্তা ও সহিষ্ণু আচরণের ধারক ও বাহক তথা সব দেশবাসীর জন্য অশনিসংকেত।’

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও জুলাই আন্দোলনের মূল চেতনা ও অভিষ্টের ধারক শক্তি হিসেবে বিপুল জনসমর্থনে নির্বাচিত বর্তমান বিএনপি সরকার।

শেয়ার করুন

শাহ আলী মাজারে হামলায় ২০৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬