Bangladesh ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর বারের ইলেকশন : সভাপতি বুলু সম্পাদক জসীম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • / 209

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সভাপতি সহ ৫টি পদে জয়ী হয়েছেন। অন্যদিকে, বিএনপি সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ ৫টি পদ ও জামায়াত সমর্থিত প্যানেল সহ-সভাপতি ও সহসাধারণ সম্পাদক সহ ৪টি পদে জয়ী হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদে।

বৃহস্পতিবার জেলা বার লাইব্রেরীর মিলনায়তনে দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট লিয়াকত আলী খান (বুলু), সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হন জামায়াত সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মতিউর রহমান নিজামী ও আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট জালালউদ্দিন এবং সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জামায়াত সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল হোসাইন (শামীম)।

এছাড়া অর্থ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মো: ছরোয়ার হোসেন, অডিট সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট শেখ মো: সেলিমুজ্জামান (রুকু), ক্রীড়া সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মেহেদী হাসান (টিটো), প্রচার প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার চৌধুরী এবং তথ্য প্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম মিয়া বিজয়ী হন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- বিএনপি সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট নির্মল চন্দ্র দাস, অ্যাডভোকেট মো: আবু নাঈম (জুয়েল) ও অ্যাডভোকেট মো: রকিবুল ইসলাম বিশ্বাস এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শাহ মোঃ আবু জাফর ও অ্যাডভোকেট মোঃ এনায়েত হোসেন।

ফরিদপুর বারের ইলেকশন : সভাপতি বুলু সম্পাদক জসীম

আপডেট সময় : ০২:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬