ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

বক্তারা অধ্যাপক আলতাফ হোসেনকে ‘আলোর ফেরিওয়ালা’ হিসেবে অভিহিত করেন

৭৮’এ অধ্যাপক আলতাফ হোসেন : স্মারকগ্রন্থ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 74

অধ্যাপক আলতাফ হোসেনের ৭৮তম জন্মদিন ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। -অগ্নিপ্রহর

ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের ৭৮তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন ও কর্মের ওপর ভিত্তি করে রচিত ‘জন্ম ভবঘুরে অধ্যাপক আলতাফ হোসেন’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

শনিবার ২৪ জানুয়ারি  বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ।

শরীফ খান ও লিয়াকত হিমু সম্পাদিত এই স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন পর্বে অংশ নেন পাখিবিশারদ ইনাম আল হক, সাবেক জেলা প্রশাসক জালাল আহমেদ, লেখক ও চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, লেখক ও অভিনেতা খাইরুল আলম সবুজ এবং নয়নজুলি প্রকাশনীর ড. মোহাম্মদ আলি।

আলোচনা সভায় বক্তারা অধ্যাপক আলতাফ হোসেনকে ‘আলোর ফেরিওয়ালা’ হিসেবে অভিহিত করেন। তাঁরা বলেন, গত পাঁচ দশক ধরে তিনি নিভৃতে শিক্ষা ও সংস্কৃতির প্রসারে কাজ করে যাচ্ছেন। তাঁর মানবিক বোধ ও সমাজচিন্তা কয়েক প্রজন্মের শিক্ষার্থীর জীবন দর্শনে গভীর প্রভাব ফেলেছে।

স্মারকগ্রন্থটি তাঁর বর্ণাঢ্য জীবনের নানা অজানা দিক এবং শিক্ষকতার বহুমাত্রিক অভিজ্ঞতা পাঠকদের সামনে তুলে ধরবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক সাদিয়া মেহেজাবিন ইমাম, চলচ্চিত্র নির্মাতা তাপস কুমার দত্ত, দারুশিল্পী অপুর্ব সরকার এবং স্মারকগ্রন্থের সম্পাদক শরীফ খান।

অধ্যাপক আলতাফ হোসেনের স্মৃতিচারণ করেন তাঁর প্রিয় ছাত্রী আসমা সাঈদ।

বিশ্বসাহিত্য কেন্দ্র ফরিদপুর শাখার সাবেক এই সংগঠকের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী এবং তাঁর অগণিত গুণগ্রাহী ও প্রাক্তন শিক্ষার্থী। পুরো আয়োজনটি এক প্রাণবন্ত ও আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

বক্তারা অধ্যাপক আলতাফ হোসেনকে ‘আলোর ফেরিওয়ালা’ হিসেবে অভিহিত করেন

৭৮’এ অধ্যাপক আলতাফ হোসেন : স্মারকগ্রন্থ প্রকাশ

আপডেট সময় : ০৪:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬