Bangladesh ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 306

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

রোরবার শহরের ব্রহ্মসমাজ সড়কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, ফরিদপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি ফিতা কেটে এবং আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং রেঞ্জ কর্মকর্তা তাওহীদ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী অন্যতম।

উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানোই শেষ কথা নয়, প্রতিটি চারাকে যথাযথ পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। পরবর্তীতে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্টল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজক কমিটি জানিয়েছে, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এই মেলা। দেশের পরিবেশ রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট সময় : ০৮:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬