Bangladesh ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo বোয়ালমারীতে অনুপ্রবেশকারী আ’লীগ নেতার দাপটে ঘরছাড়া বিএনপি কর্মীরা Logo সৎ মায়ের পর এবার আপন মা’কেও হত্যা: ছেলে গ্রেপ্তার Logo অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন ও লাট ভাইদের স্মৃতি Logo সচিব পদে পদোন্নতি পেলেন মোঃ ফজলুর রহমান Logo বোনকে হারানোর বেদনা পেরিয়ে তাহসিনের মুখে হাসি: প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ সাক্ষাৎ Logo রাজপথে রিকশাচালকদের বিক্ষোভ ‌: দাবি রিকশাস্ট্যান্ড দখলমুক্তর Logo রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে সড়কের উপরে জলছাদের রাবিশ : চলাচলে দুর্ভোগ Logo জুলাই শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলো জেলা ছাত্রদল Logo জেলা প্রশাসনের স্পিডবোটে কট্টর আ.লীগার মিন্টু চেয়ারম্যান! ফেসবুকে তোলপাড় Logo অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন
সংবাদ সম্মেলনে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি

বোয়ালমারীতে অনুপ্রবেশকারী আ’লীগ নেতার দাপটে ঘরছাড়া বিএনপি কর্মীরা

বোয়ালমারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 43

ফরিদপুরের বোয়ালমারীতে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী থেকে বিএনপিতে যোগদানকারী সাবেক এক ইউপি চেয়ারম্যানের অত্যাচারে সেখানকার বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এখন ঘরছাড়া।  তাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা ছাড়াও ওই ইউপি চেয়ারম্যান ফসলি জমিতে যেতে বাধা দিচ্ছেন এবং হামলা-ভাঙচুর চালিয়ে চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টি করছেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে বোয়ালমারীর পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন স্থানীয় পদধারী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান সজীব।

এসময় লিখিত অভিযোগে করা হয়, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটলেও প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পরে আওয়ামী লীগ নেতা মান্নান মাতুব্বর পুনরায় এলাকায়  প্রভাব বিস্তার শুরু করেন এবং তার অনুসারীদের নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। সরকারের পট পরিবর্তনের পর কিছুদিন পালিয়ে থাকলেও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ফিরে এসে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি, বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা, ফসলি জমিতে যেতে বাধা এবং বিভিন্ন ধরনের হয়রানি চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, জয়পাশা গ্রামের নাজিম নামে এক ব্যক্তিকে হত্যার পর ওই হত্যা মামলা তুলে নিতে মামলার বাদী ও সাক্ষীদের বাড়িতে হামলা চালিয়ে মালামাল সহ গবাদিপশু লুটপাট করা হয়। এখনো তাদের জমিতে চাষাবাদ করতে যেতে বাধা দেওয়া হচ্ছে। এ কারণে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার গত পাঁচ মাস ধরে বাড়িছাড়া। তাদের প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির পাট কাটতে পারছেন না তারা। এছাড়া মাছের ঘের থেকে মাছ লুট ও বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এসব বিষয়ে থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও প্রতিকার মিলছেনা।

সংবাদ সম্মেলনে পরমেশ্বরদী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাস মোল্যা বলেন, ১৭ বছর বয়স থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে তিনি ও তার পরিবার দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি সরকারের আমলেও এই আওয়ামী লীগ নেতা মান্নান মাতুব্বরের লোকজন তার বাড়ি থেকে গবাদিপশু লুট করেছে। তিনি নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না।

পরমেশ্বরদী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আকমল শেখ অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে তিনি প্রায় সাত মাস বাড়িছাড়া রয়েছেন মান্নান মাতুব্বরের দলবলের হামলার কারণে। মান্নান মাতুব্বর তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেও যেভাবে নির্যাতনের শিকার হয়েছি, এখনও একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের। 

পরমেশ্বরদী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকুব্বর মাতুব্বর বলেন, মান্নান মাতুব্বরের প্রভাবের কারণে তিনিও বাড়িতে যেতে পারছেন না। এমনকি নিজের জমির পাট কাটতেও বাধার মুখে পড়তে হচ্ছে। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান অভিযোগ করেন, জয়পাশা গ্রামের তার ভাতিজা সৈয়দ নাজিম আলী হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। মামলা প্রত্যাহার না করায় তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

প্রশাসনের উপর মহলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, ভুক্তভোগীরা ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতা মান্নান মাতুব্বর বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে সাবেক এই ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী আব্দুল মান্নান মাতুব্বরের বক্তব্য জানার চেস্টা করা হরেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এসব ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

সংবাদ সম্মেলনে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি

বোয়ালমারীতে অনুপ্রবেশকারী আ’লীগ নেতার দাপটে ঘরছাড়া বিএনপি কর্মীরা

আপডেট সময় : ০৯:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬