Bangladesh ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র-ছাত্রীদের মাঝে পরিবেশ উন্নয়ন ফোরামের গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 127

ফরিদপুরে চরটেপাখোলা উচ্চ বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদের মাঝে  বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেছে পরিবেশ উন্নয়ন ফোরাম। এসময় স্কুল মাঠে দুটি গাছের চারা রোপন করা হয়। 

ফরিদপুর  জেলা প্রশাসক মো মাজহারুল ইসলাম বুধবার (২২ই জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে এসব চারা গাছ তুলে দেন ছাত্র- ছাত্রীদের হাতে ।  

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও চরটেপাখোলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি  আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া। 

অনুষ্ঠানে শুভেচ্ছা  বক্তব্য রাখেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও স্বাগত বক্তব্য রাখেন চরটেপাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, বিএনপি নেতা মামুনুর রশীদ বাবু সহ  স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

শেয়ার করুন

ছাত্র-ছাত্রীদের মাঝে পরিবেশ উন্নয়ন ফোরামের গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬