Bangladesh ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo জেলা প্রশাসনের স্পিডবোটে কট্টর আ.লীগার মিন্টু চেয়ারম্যান! ফেসবুকে তোলপাড় Logo অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন Logo যুবদল সভাপতি রাজিবের সুস্থ্যতা ও ফারুকের মাগফেরাত কামনা Logo ফরিদপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন Logo কোন লক্ষণ ছাড়াই নীরবে নিতে পারে লিভার সিরোসিস বা ক্যান্সারের রুপ Logo গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা হবে – চৌধুরী নায়াব ইউসুফ এমপি Logo সদরপুরে হাতির আক্রমণে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু, মাহুত আটক Logo ফরিদপুরে ফয়সাল হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড Logo টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে ধস, মাথায় হাত কৃষকদের Logo কাজ শেষে ফেরত গেলো বরাদ্দের এক পঞ্চমাংশ টাকা

বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র ফাতেহা শরীফ উদযাপিত হচ্ছে

সাইফুল ইসলাম জাফর
  • আপডেট সময় : ০৪:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 143

আজ বেদনাবিধুর ৭-ই সফর। আরবী বর্ষপঞ্জী ১৪২২ হিজরীর এই দিনে জামানার আখেরী মুর্শেদ, আখেরী মুজাদ্দেদ, আল্লাহ ও রাসূল পাক (সাঃ) এর এশক্ মহব্বতের সূর্য, আরেফে কামেল, মোর্শেদে মোকাম্মেল, বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব ওফাত লাভ করেন। সেই থেকে দিবসটি ‘পবিত্র ফাতেহা শরীফ’ হিসেবে পালন করা হয়। ফরিদপুরের সদরপুরের আটরশী বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে প্রতিবারের মতো এবারেও বিশেষ ভাব-গাম্ভীর্য ও ধর্মীয় পবিত্রতার সাথে পবিত্র ফাতেহা শরীফ (৭-ই সফর) উদযাপনের আয়োজন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আসর নামাজের আগেই খানকায়ে মোজাদ্দেদিয়া বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে সারাদেশ থেকে বাস, ট্রেন, লঞ্চ, ও ট্রলার কাফেলা সহ বিভিন্নভাবে শান্তিকামী ধর্মপ্রাণ মানুষের সমাগম হয়েছে। মাগরিব নামাজের পর ৬ রাকাত নফল নামাজ আদায় ও সওয়াব রেসানীর মাধ্যমে শুরু হয় ফাতেহা শরীফ পালনের আনুষ্ঠানিকতা। 

এই দিনে পীর কেবলাজান হুজুরপাকের মহব্বতের ফয়েজ প্রবল বেগে আশেকানদের দেলে ওয়ারেদ হয়। ওয়াক্তিয়া নামাজ, নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, রাতের শেষভাগে রহমতের সময় থেকে ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূল (সা.)-এর প্রেম ও রাহমানুর রাহীমের অপার রহমত কামনায় করা হয় রোনাজারী। বিশ্ব মানবের হেদায়েতে বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজা বাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের অপরিসীম সাধনা আলোকপাত করে ওয়াজ নসিহত থেকে নতুন প্রাণ সঞ্চারের সুযোগ মিলে। বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিটি প্রাঙ্গণ এসময় মহান প্রতিপালক আল্লাহর জিকির, দরুদ, মিলাদ-কিয়াম, কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও মোনাজাতে মুখরিত হয়ে উঠে। 

বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব কর্তৃক তিনার স্থলাভিষিক্ত, জাকেরানদের ইমাম, মহামান্য পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেব পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে আগতদের সাক্ষাৎ ও নসিহত প্রদান করেন। এরপর বুধবার মাগরিবের নামাজ আদায়ের পর সমাপ্তি ঘটবে এ মিলনমেলার।

শেয়ার করুন

বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র ফাতেহা শরীফ উদযাপিত হচ্ছে

আপডেট সময় : ০৪:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬