Bangladesh ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo জেলা প্রশাসনের স্পিডবোটে কট্টর আ.লীগার মিন্টু চেয়ারম্যান! ফেসবুকে তোলপাড় Logo অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন Logo যুবদল সভাপতি রাজিবের সুস্থ্যতা ও ফারুকের মাগফেরাত কামনা Logo ফরিদপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন Logo কোন লক্ষণ ছাড়াই নীরবে নিতে পারে লিভার সিরোসিস বা ক্যান্সারের রুপ Logo গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা হবে – চৌধুরী নায়াব ইউসুফ এমপি Logo সদরপুরে হাতির আক্রমণে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু, মাহুত আটক Logo ফরিদপুরে ফয়সাল হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড Logo টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে ধস, মাথায় হাত কৃষকদের Logo কাজ শেষে ফেরত গেলো বরাদ্দের এক পঞ্চমাংশ টাকা
"এই শিক্ষা ব্যবস্থা আমাদের মেরে ফেলছে"

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 48

ফরিদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বর্তমান কারিকুলামে অনুষ্ঠিতব্য পরীক্ষা শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও মনন যথাযথভাবে মূল্যায়ন করতে সক্ষম নয়। সারাদেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে সকল পরীক্ষা স্থগিত করতে হবে।

তারা বলেন, পরীক্ষা কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হচ্ছে! এটি কোন ব্যবস্থা হলো? 

এছাড়া এই পরীক্ষাকে কেন্দ্র করে একজন পরীক্ষার্থীর মৃত্যুর তথ্য উল্লেখ করে ছাত্রীরা বলেন, এটি কোন আত্মহত্যা নয়, এটি মার্ডার। এর দায় শিক্ষা মন্ত্রীকে নিতে হবে। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।  এই শিক্ষা ব্যবস্থা আমাদের মেরে ফেলছে।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী শর্মিষ্ঠা কর্মকার, তাজুল ইসলাম তুহিন, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ রকিব, সাইমা আক্তার, মেধা আক্তার ও ফকির মোহাম্মদ রাইম।

পরে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন এবং পাঁচ দফা দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কিছুক্ষণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। কর্মসূচি থেকে আগামীকাল (বুধবার) দুপুর ১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে পরীক্ষা বাতিল ও পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

জানা গেছে, এই শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো— প্রশ্নপত্রের কঠিনতা ও পরীক্ষার হলে অতিরিক্ত কঠোর গার্ডের বিষয়ে ব্যবস্থা গ্রহণ, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগের ন্যায্য ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব খাতা মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান, পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে অযৌক্তিক ক্ষতি রোধ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।

শেয়ার করুন

"এই শিক্ষা ব্যবস্থা আমাদের মেরে ফেলছে"

ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

আপডেট সময় : ০৩:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬