Bangladesh ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo জেলা প্রশাসনের স্পিডবোটে কট্টর আ.লীগার মিন্টু চেয়ারম্যান! ফেসবুকে তোলপাড় Logo অ্যাডভোকেট নিজামউদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন Logo যুবদল সভাপতি রাজিবের সুস্থ্যতা ও ফারুকের মাগফেরাত কামনা Logo ফরিদপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন Logo কোন লক্ষণ ছাড়াই নীরবে নিতে পারে লিভার সিরোসিস বা ক্যান্সারের রুপ Logo গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা হবে – চৌধুরী নায়াব ইউসুফ এমপি Logo সদরপুরে হাতির আক্রমণে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু, মাহুত আটক Logo ফরিদপুরে ফয়সাল হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড Logo টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে ধস, মাথায় হাত কৃষকদের Logo কাজ শেষে ফেরত গেলো বরাদ্দের এক পঞ্চমাংশ টাকা

মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 56

গ্ল্যামার, র‍্যাম্প শো আর সৌন্দর্যের মঞ্চ থেকে সোজা জেলের অন্ধকার প্রকোষ্ঠে! ব্যাংকক থেকে মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই কাস্টমসের জালে জড়ালেন ‘মিসেস কেরালা ২০২৫’-এর সাবেক প্রতিযোগী হর্ষা সানি। তবে অপরাধের চেয়েও এখন বেশি চর্চা হচ্ছে ধরা পড়ার পর কর্মকর্তাদের দেওয়া তার বয়ান নিয়ে।
কাস্টমসের জেরার মুখে ২৮ বছর বয়সী এই মডেল দাবি করেন, তিনি কোনো অপরাধ করেননি। ফ্লাইটে নাকি এক রহস্যময় সহযাত্রী তার সাথে আলাপ করেন এবং কিছুক্ষণ পর নিজের ব্যাগটি হর্ষার জিম্মায় দিয়ে হুট করেই হাওয়া হয়ে যান। ব্যস, হর্ষাও সরল বিশ্বাসে ব্যাগটি নিয়ে নেন!
কাস্টমস কর্মকর্তাদের চোখ এড়ানো এত সহজ ছিল না। হর্ষার ট্রলিব্যাগ খুলতেই বের হয়ে আসে ভ্যাকুয়াম-সিল করা সবুজ রঙের ‘হাইড্রোপনিক মারিজুয়ানা’। সাধারণ গাঁজার চেয়ে এটি অনেক বেশি দামি ও মারাত্মক। ১১ কেজির এই চালানের মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, কঠোর শাস্তি এড়াতেই এই মনগড়া গল্প ফেঁদেছেন মডেল। আন্তর্জাতিক মাদক চক্রের কুরিয়ার (Carrier) হিসেবে তিনি কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এনডিপিএস (NDPS) আইনে মামলা দায়েরের পর আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে। নেপথ্যের মূল হোতাদের খুঁজতে কাস্টমস ও পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬