০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

এক্সপ্রেসওয়েতে পার্কিং করে ট্রাক সারতে যেয়ে বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 68

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পাংচার হওয়া চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ট্রাকচালক বাবা ও তার ছেলে নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর জেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে পার্ক করে ট্রাকটির (ঢাকা মেট্রো-ট ১৩-৬৪০২) পাংচার হওয়া চাকা পরিবর্তন করছিলেন ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি
গাড়িতাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে থানায় নেওয়া হয়।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এক্সপ্রেসওয়েতে পার্কিং করে ট্রাক সারতে যেয়ে বাবা-ছেলে নিহত

আপডেট সময় : ০২:৩১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬