০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ফরিদপুরে “দুর্নীতি প্রতিরোধে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 50

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে “দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।

বৃহস্পতিবার (৭মে) দিনব্যাপী ফরিদপুর জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়।

এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগের পরিচালক মোঃ মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন দুদকের উপ-পরিচালক রতন কুমার দাস।

ফরিদপুর ও রাজবাড়ী জেলার জেলা ও উপজেলা পর্যায়ের ১৪টি দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রায় শতাধিক সদস্য কর্মশালায় অংশ নেন।

প্রধান অতিথি তার বক্তব্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্যে, আইনি ভিত্তি, গঠন কাঠামো, মেয়াদ, সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
তিনি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরির উপর গুরুত্বারোপ করে বলেন, একটি দুর্নীতিমুক্ত নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে যারা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

ফরিদপুরে “দুর্নীতি প্রতিরোধে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬