০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 93

ফরিদপুরের এক কলেজছাত্রীকে অপহরণ ধর্ষণের দায়ে সোহেল শেখ (৩৫) নামে এক যুবককে দুই দফায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সোহেল শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দক্ষিণ চরনারায়ণপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে ভিকটিম কলেজছাত্রী বোয়ালমারী উপজেলার একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়তো। কলেজে যাওয়ার পথে সোহেল তাকে উত্যক্ত করতো। পরিবারের লোকজন অভিভাবকদের কাছে এনিয়ে নালিশ করলে ওই বছরের ১৪ সেপ্টেম্বর সহযোগীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে মেয়েটিকে অপহরণ করা হয়।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এই মামলায় সোহেল শেখের পাশাপাশি তার ভাই রাসেল শেখ (৩২) ও আরিফ শেখ (৪০) নামে তাদের অঅরেক সহযোগীকে আসামি করা হয়।
বোয়ালমারী থানার এসআই মো. সানোয়ার হোসেন তদন্ত শেষে ২০১৭ সালের ২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হলেও আদালত সোহেল শেখের দুটি অপরাধে দুটি ধারায় রায় প্রদান করেছেন—একটি অপহরণ ও অপরটি ধর্ষণ। দুইটি অপরাধে একই সাজা হওয়ায় আদালত তাকে এই দুই সাজা একত্রে ভোগের নির্দেশ দিয়েছেন। এজন্য একই সময়ে একইসঙ্গে এই দুই সাজা কার্যকর হবে।

শেয়ার করুন

কলেজছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যাবজ্জীবন

আপডেট সময় : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬