১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন মিশন শুরু মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি

ফরিদপুরে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুত তাওয়াবের শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 134

ফরিদপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াবের শোডাউন হয়েছে। এর মাধ্যমে জেলা সদরের গুরুত্বপূর্ণ এই আসনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন দাঁড়িপাল্লার এই প্রার্থী।

ফরিদপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াবের সমর্থনেশোডাউন হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর মাধ্যমে জেলা সদরের গুরুত্বপূর্ণ এই আসনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন দাঁড়িপাল্লার এই প্রার্থী।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ফরিদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলীপুর মডেল মসজিদের সামনে পৌছে সমাবেশ করে তারা।

ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা এতে অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হয়। শহরের ভোটারদের মধ্যে এনিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।এসময় ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্যকালে অধ্যাপক আব্দুল  তাওয়াব বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত ছিল। এবারের নির্বাচনে তাই তাদের অধিকার ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ সুযোগ করে দিয়েছে।

তিনি বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট দিতে পারবেন বলে আমরা আশা করছি। নির্বাচনে জয়ী হতে পারলে তিনি স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানসহ জনগণের মৌলিক চাহিদা বাস্তবায়নের আশ্বাস দেন।

এ নির্বাচনে একটি পক্ষ সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে উল্লেখ করে ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি  অনুরোধ জানান। অধ্যাপক আব্দুল  তাওয়াব বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে ভীতি সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হোক।

সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. বদরুদ্দীন, নায়েবে আমির মো. আবুল বাশার, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনসহ জোটভুক্ত অন্যান্য দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

তারা বলেন, ১০ দলীয় জোট একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনীতির লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এজন্যই আজকের মিছিলে গণমানুষের ঢল নেমেছে। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত নির্বাচনী মিছিল পুনরায় শহর প্রদক্ষিণ করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজে অধ্যাপনা ছাড়াও বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

ফরিদপুরে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুত তাওয়াবের শোডাউন

আপডেট সময় : ১০:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬