সদরপুরে ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক পরিচালক
- আপডেট সময় : ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 5
শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা ছড়িয়ে দিতে বিদ্যালয়গুলোতে ‘সততা স্টোর’ চালু করা হয়েছে। রোববার (১৪ জুন) ফরিদপুরের সদরপুর উপজেলার জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়, বাবুরচর উচ্চ বিদ্যালয় ও চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শন করেন দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোঃ জাকির হোসেন।
এসময় দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাস, উপ-সহকারী পরিচালক মোঃ শাফিউল্লাহ, সদরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম এম শহিদুল ইসলাম শাহীন সহ স্থানীয় সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দুদকের পরিচালক মো: জাকির হোসেন এসব বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং এবিষয়ে সার্বিক খোঁজখবর নেন। তিনি সততা স্টোর পরিচালনার পাশাপাশি সততার চর্চাকে দৈনন্দিন জীবনে প্রতিফলিত করার উপরেও গুরুত্বারোপ করেন। এসময় তিনি এ বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তাদের।














