০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চালু হওয়া ১০ শয্যার আইসিইউর ৯টিই অকেজো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / 14

দেশের ১০টি জেলায় জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউর ১০টি ভেন্টিলেটরের মধ্যে বর্তমানে সচল রয়েছে মাত্র একটি। কারিগরি ত্রুটির কারণে বাকি ৯টি ভেন্টিলেটর অকেজো হয়ে পড়ে আছে। এছাড়া আইসিইউ পরিচালনায় জনবলেও ঘাটতি রয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ১০ জেলায় আইসিইউ ইউনিট উদ্বোধন করেন।

আইসিইউ উদ্বোধন শেষে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ‘২০২০ সালে বরাদ্দ পাওয়া ভেন্টিলেটরগুলো দীর্ঘদিন ব্যবহার না হওয়া ও নিম্নমানের হওয়ায় অধিকাংশই অকেজো হয়ে পড়েছে। গোপালগঞ্জে আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা চালু না থাকায় রোগীরা দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন।’ সংসদ সদস্য আরো বলেন, ‘আমি জানাতে চাই, গত ছয় বছর ধরে এখানে যন্ত্রপাতিগুলো কেন অকেজো হয়ে পড়ে ছিল? কেন আমরা এটি চালু করতে পারিনি? আমাদের সরকারের বয়স সাড়ে তিন মাসও হয়নি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ দেশের ১০টি জেলায় এই আইসিইউ উদ্বোধন হয়েছে, যার মধ্যে গোপালগঞ্জও রয়েছে। ২০২০ সালে যারা এসব ভুয়া যন্ত্রপাতি সরবরাহ করেছে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে আমরা তাদের বিচার চাই।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, ‘ অকেজো ভেন্টিলেটরগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কাছে পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘আইসিইউ ইউনিট পরিচালনায় জনবলেরও ঘাটতি রয়েছে। তবে জনবল বৃদ্ধি ‍ও যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক বলেন, ‘গোপালগঞ্জে ১০টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। ভেন্টিলেটরগুলোর কারিগরি সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেগুলো সচল করা হবে বলে আশা করছি।’

গোপালগঞ্জ ছাড়া আইসিইউ ইউনিট উদ্বোধন হওয়া বাকি ৯ জেলা হলো—নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, সুনামগঞ্জ সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, যশোর জেনারেল হাসপাতাল, শেরপুর সদর হাসপাতাল, মাদারীপুর সদর হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতাল।

শেয়ার করুন

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চালু হওয়া ১০ শয্যার আইসিইউর ৯টিই অকেজো

আপডেট সময় : ০৯:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬