০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা
মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার সন্দেহে টার্গেট করার অভিযোগ

মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 130

ফরিদপুর শহরের কুঠিবাড়ি রেলস্টেশন বাজার সংলগ্ন বস্তিতে রাজু শেখ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত দশটার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাজুকে কুপিয়ে হত্যা করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার সন্দেহে এবং মাদক ব্যবসায় রাজি না হওয়ায় এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানা যায়।

নিহত রাজু ফরিদপুর শহরের ২ নং কুঠিবাড়ী মহল্লার স্টেশনবাজার মুসলিম কলোনি এলাকার বাবলু কসাইয়ের ছেলে। রাজু বিবাহিত এবং এক মেয়ে ও এক ছেলে রয়েছে তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন পূর্বে ওই এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ মাদক ব্যবসায়ী শিল্পী ও তাঁর সহযোগীদের আটক করে।

এ ঘটনায় রাজু জড়িত রয়েছে সন্দেহে শিল্পীর মেয়ের জামাই হৃদয় তার সহযোগীদের নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের পরিবার জানায়, রাতে হৃদয়ের নেতৃত্বে রবিউল, স্বপ্ন, সাকি ও মারুফ নামে পাঁচজন চাপাতি, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে রাজুকে ডেকে নিয়ে তার দুই পা ও ডান হাতের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজুর ছেলে নীরব অভিযোগ করে বলে, হৃদয় ও তার সহযোগীরা তার বাবাকে ধরে আগে চোখেমুখে হলুদের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় তার বাবা নিচে পড়ে গেল তখন তাকে কুপিয়ে জখম করে ও পায়ের রগ কেটে দেয়।

রাজুর বাবা বাবলু কসাই বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই, ফাঁসি চাই। নিহত রাজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই কে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে হৃদয় শেখ নামে যার কথা শোনা যাচ্ছে, সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং একাধিকবার পুলিশ তাকে গ্রেফতার করেছে ।

পুলিশ সুপার আরও বলেন, এই ঘটনার পর পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে কাজ করছে এবং এ পর্যন্ত সন্দেভাজন তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ার সন্দেহে টার্গেট করার অভিযোগ

মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬