০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার

অস্ত্র উদ্ধারে অভিযানে নেমে মিললো ১০ হাজারেরও বেশি ইয়াবা : গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 102

শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটে অভিযান চালিয়ে ১০ হাজারেরও বেশি পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি। ছবি- অগ্নিপ্রহর

ফরিদপুরে এক অস্ত্র ব্যবসায়ীকে ধরতে অভিযানে নেমে ১০ হাজারেরও বেশি পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ তথা ডিবি। এসময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শহরের রঘুনন্দপুর এলাকার হাউজিং এস্টেটের ঊষা ভবন ও এর আশপাশে এ অভিযান পরিচালনা করা হয় বলে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, শহরের হাড়োকান্দি মহল্লার মোঃ সুমন মৃধা ওরফে ইয়াকুব আশিকুর রহমান রাহাত (২৫), মোঃ মিরাজুল ইসলাম (২৯), সোলায়মান মৃধা (২৬) এবং পশ্চিম খাবাসপুর মহল্লার রুমান মোল্লা (২৯)।

ফরিদপুর ডিবি পুলিশের কর্মকর্তা মামুনুর রশিদ জানান, দীর্ঘদিন যাবত ওই এলাকায় অস্ত্র ব্যবসার উপর তাদের নজরদারি চলছিলো। শুক্রবার বিকেলে ঊষা ভবনের সামনে থেকে আশিকুর রাহাতকে নীল রংগের জিপারযুক্ত ২০টি পলিব্যাগে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা  হয়।  এরপর তার দেওয়া তথ্য মতে, ওই ভবনের ভেতর থেকে অন্যদের আটক করা হয়েছে।

তিনি জানান, আটক সুমন মৃধার বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে। সুমনের নিকট থেকে ১৪টি জিপারভর্তি ২৮শ’ পিস ইয়াবা এবং খোলা অবস্থায় আরো একশো পিস ইয়াবা পাওয়া যায়। আর মিরাজুলের নিকট থেকে ১৬টি জিপারভর্তি ৩২শ’ পিস ইয়াবা পাওয়া হয়।

অভিযান চলাকালে ঊষা ভবন থেকে আটক সোলায়মান মৃধা ও রুমান মোল্লা মাদকচক্রের সহযোগী বলে জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে থানায়।

জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশনায় এ অভিযানে পুলিশ ইন্সপেক্টর  মামুনুর রশিনের নেতৃত্বে এসআই মোহাম্মদ হান্নান মিয়া, এসআই কাজী মোঃ মুসতাসীম, এসআই আব্দুল হক খলিফা, এসআই মোঃ তানিম হোসেন, এসআই হেদায়েত উল্লাহ, এএসআই মোঃ আব্দুর রহমান, কং মেহেদী হাসান, কনস্টেবল মোঃ রকিবুল ইসলাম ও চালক কনস্টেবল মাহফুজ অংশ নেন।

শেয়ার করুন

অস্ত্র উদ্ধারে অভিযানে নেমে মিললো ১০ হাজারেরও বেশি ইয়াবা : গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬