ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত নারী উদ্যোক্তাদের হাতে তৈরি সামগ্রীতে প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল ফরিদপুরে বিহারি কলোনিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, আহত মা ও ভাই পবিত্র কোরআনের আলোকে ইসলামে যাকাতের গুরুত্ব ও বিধান বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার বেইলি ব্রিজ মেরামতে বিলম্ব: ঈদের আগেই চালুর দাবি ফরিদপুরবাসীর ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা চোরচক্রের ১২ সদস্য গ্রেপ্তার ফরিদপুরে ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা: কিচেনে মিলল ক্ষতিকর কেমিক্যাল বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

“পরমেশ্বরদীর হামলা রাজনৈতিক নয়, বাজারের নিয়ন্ত্রণ নিতেই এই তান্ডব”

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 22

ফরিদপুরের বোয়ালমারীর পরমেশ্বরদীতে হামলার ঘটনা সরেজমিন পরিদর্শন করতে রোববার দুপুরে ঘটনাস্থলে যান ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত এমপি অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা। ছবি- অগ্নিপ্রহর।

ফরিদপুরের বোয়ালমারীর পরমেশ্বরদীতে হামলার ঘটনাটি রাজনৈতিক নয়, বরং বাজারের নিয়ন্ত্রণ ফিরে পেতে আওয়ামী লীগের একজন ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।

ঘটনাস্থল পরিদর্শনকালে ড. ইলিয়াস মোল্লা বলেন, “এটি কোনো রাজনৈতিক হামলা নয়। এই এলাকায় আওয়ামী লীগের একজন নেতা চেয়ারম্যান ছিলেন। তিনি বাজারের নিয়ন্ত্রণ নিতে লোকজন পাঠিয়ে এই হামলা চালিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি।”

এ সময় তিনি পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া ও পরমেশ্বরদী গ্রামের ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজখবর নিয়ে সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের নির্বাচনী সদস্য সচিব মাওলানা মো. শহিদুল ইসলাম, বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা বিল্লাল হোসাইন, উপজেলা সেক্রেটারি মো. কামাল উদ্দিন, পৌরসভা আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসান, পৌরসভা সেক্রেটারি হাফেজ মাওলানা সৈয়দ সাজ্জাদ আলী, পৌরসভা কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা মো. রফিকুল ইসলাম এবং পৌর যুব বিভাগের সভাপতি মুশফিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শনিবার সকালে বোয়ালমারীর পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বরের সমর্থকদের সঙ্গে পার্শ্ববর্তী সালথা উপজেলার খারদিয়া গ্রামের মুশফিক বিল্লাহ জিহাদের সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় মসজিদসহ বিভিন্ন বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tags

“পরমেশ্বরদীর হামলা রাজনৈতিক নয়, বাজারের নিয়ন্ত্রণ নিতেই এই তান্ডব”

আপডেট সময় : ০৯:০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬