০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি

ব্যানার-ফেস্টুন অপসারণে নবনির্বাচিত এমপি বাবুলের অনুরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 50

নির্বাচন পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারণা সামগ্রী অপসারণের আইনি বাধ্যবাধকতা থাকলেও তা সচরাচর দেখা যায় না। তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে নিজ নেতাকর্মীদের দ্রুত বিলবোর্ড ও ব্যানার সরানোর আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি বাবুল।

ফরিদপুর-৪ আসনে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন এ আসনের নবনির্বাচিত এমপি ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।
ওই পোস্টে বাবুল লেখেন, “আমার নেতাকর্মীদের প্রতি অনুরোধ— আপনারা দায়িত্ব সহকারে আমাদের সকল বিলবোর্ড এবং প্রচার সামগ্রী অপসারণ করুন। বিষয়টি নিয়ে আপনারা অবশ্যই দায়িত্বশীল হবেন বলে আশা করি।”
নির্বাচন সম্পন্ন হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী কাজে ব্যবহৃত প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৯-এ বলা হয়েছে, “ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত নিজ নিজ প্রচারণা সামগ্রী প্রার্থী নিজ দায়িত্বে অপসারণ করিবেন।”
তবে এ নির্দেশ বাস্তবায়নে বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্টদের অমনোযোগী হতে দেখা যায়। বছরের পর বছর এসব প্রচারণা সামগ্রী বিভিন্ন স্থানে ঝুলে থাকতে দেখা যায়। আবার বেশিরভাগ সময়ে পুরোনো প্রচারণা সামগ্রী নামিয়ে সেখানে নতুন করে নতুন ইস্যুভিত্তিক ব্যানার-বিলবোর্ড প্রতিস্থাপন করা হয়। বর্তমানে পলিমারে তৈরি এসব প্লাস্টিক ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পচনশীল না হওয়ায় জীববৈচিত্র্য ধ্বংসে ভয়াবহ কুপ্রভাব বিস্তার করলেও এ বিষয়ে জনসচেতনতা গড়ে ওঠেনি।
এবারের নির্বাচনের আগে পরিবেশবান্ধব প্রচারণা সামগ্রী ব্যবহারে উৎসাহ দেওয়া হলেও ফরিদপুরে তা দেখা যায়নি।

ট্যাগ

শেয়ার করুন

ব্যানার-ফেস্টুন অপসারণে নবনির্বাচিত এমপি বাবুলের অনুরোধ

আপডেট সময় : ০৫:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬