০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার ইরানে-যুক্তরাষ্ট্র শাস্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো
তিন দিনের মধ্যে দাবি মানা না হলে সারাদেশব্যাপী রেলপথ অবরোধের হুঁশিয়ারি

স্বতন্ত্র ইনস্টিটিউটের দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 144

কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাবির অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র ইনস্টিটিউট বাস্তবায়নের দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে। -অগ্নিপ্রহর

কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাবির অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র ইনস্টিটিউট বাস্তবায়নের দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এসময় তারা তিনদিনের মধ্যে দাবি মানা না হলে রেলপথ অবরোধের ঘোষণা দেয়।

শনিবার সকাল ১১টার দিকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অদুরে বায়তুল আমান এলাকায় পূর্বঘোষিত রেলপথ ব্লকেড কর্মসূচি পালনের জন্য সমবেত হয় তারা।

খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) হাসান বিন মুহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।

তাদের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা রেলপথ ব্লকের কর্মসূচি স্থগিত করে পরবর্তীতে কলেজ গেটের সামনে মানববন্ধন করে। কলেজের ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খানের সভাপতিত্বে সাধারণ শিক্ষার্থীরা এতে অংশ নেন।

মানববন্ধন থেকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাবির অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র ইনস্টিটিউট ঘোষণা করে প্রজ্ঞাপন জারির জোর দাবি জানানো হয়। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দিনের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে সারাদেশব্যাপী রেলপথ অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

শেয়ার করুন

তিন দিনের মধ্যে দাবি মানা না হলে সারাদেশব্যাপী রেলপথ অবরোধের হুঁশিয়ারি

স্বতন্ত্র ইনস্টিটিউটের দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম

আপডেট সময় : ০৮:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬