Bangladesh ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
‘জাতীয় মৎস্য পক্ষ’ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার প্রদান

দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০০:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 72

‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজনকে ‘শ্রেষ্ঠ মৎস্য চাষী’ হিসেবে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে দেশব্যাপী পালিত হওয়া এই মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির নিরাপত্তা নিশ্চিতে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন ধরে রাখার পাশাপাশি আমাদের দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে হবে।”

মাছ চাষীদের স্বনির্ভর করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, জলাশয়গুলোকে পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষে চাষীদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে। একইসাথে দেশীয় মাছ রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার যেকোনো মূল্যে বন্ধ করার কঠোর নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। অন্যান্য সম্মানীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আশজাদ এবং স্থানীয় সফল মৎস্য চাষী গোপাল চন্দ্র সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা মৎস্য আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তারা বলেন, মৎস্যসম্পদ রক্ষায় এবং উৎপাদন বৃদ্ধিতে প্রশাসন ও চাষীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষাংশে মাছ চাষে সফলতার দৃষ্টান্ত স্থাপনকারী তিন চাষীকে শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, মৎস্যসম্পদ উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদযাপিত হবে।

‘জাতীয় মৎস্য পক্ষ’ ২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মৎস্য চাষীদের পুরস্কার প্রদান

দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দিলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ১১:০০:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬