Bangladesh ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শ্রীনগরে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনর্বহালের দাবি ওমর আবদুল্লাহর

অগ্নিপ্রহর ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 53

জম্মু-কাশ্মীরের হারানো বিশেষ সংবিধানিক অধিকার ও পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। শ্রীনগরে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ভাষণে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, তাঁর প্রশাসন জম্মু-কাশ্মীরের উন্নয়ন বাস্তবায়নের পাশাপাশি সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৯ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুচ্ছেদ ৩৭০ বাতিল ও রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এ পদক্ষেপ নেওয়া না হলে আজ পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) অধিবাসীরা ভারতের অংশে যুক্ত হওয়ার দাবিতে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসতেন।

পিওকে-র সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক উত্তেজনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ১৯৪৭ সালে তাঁর পিতামহ তথা জম্মু-কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে পাকিস্তানি আগ্রাসনের বিরুদ্ধে কাশ্মীরিদের প্রতিরোধের সিদ্ধান্ত যে যথার্থ ছিল, তা বর্তমান পরিস্থিতি প্রমাণ করে। ভারতীয় সেনা পৌঁছানোর আগেই স্থানীয়দের সংগঠিত করে মাতৃভূমি রক্ষার সেই ইতিহাস স্মরণ করে তিনি শেখ আবদুল্লাহর প্রতি শ্রদ্ধা জানান।

ওমর আবদুল্লাহ আরও জানান, জম্মু-কাশ্মীর বিধানসভায় পিওকের জন্য খালি রাখা আসনগুলো ভবিষ্যৎ ঐক্যের আশাকেই বাঁচিয়ে রাখে। তাঁর মতে, বিশেষ মর্যাদা বহাল থাকলে সীমান্তের ওপার থেকেও অন্তর্ভুক্তির ইতিবাচক বার্তা আসত।

শ্রীনগরে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনর্বহালের দাবি ওমর আবদুল্লাহর

আপডেট সময় : ০২:০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬