Bangladesh ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নগরকান্দায় ক্যাবের নতুন সভাপতি এহসান, সম্পাদক মশিউর

নগরকান্দা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 91

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় এহসানুল হক মিয়াকে সভাপতি ও মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেছে। 

শনিবার (৮ আগস্ট) সকালে নগরকান্দা মডেল মসজিদের মিলনায়তনে এক মতবিনিময় ও পরিচিতি সভায় তথ্য জানানো হয়। এসময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন সভায় উপস্থিত ছিলেন।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মুফতি মুস্তাফিজুর রহমান ও মনিরুজ্জামান তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্যা, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, প্রচার সম্পাদক সুলতানা ইসলাম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- সাইয়্যাদুর রহমান বাবলু, শামছুল হুদা হুদু, এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, শওকত আলী শরীফ, মিজানুর রহমান মুকুল, আসলাম হোসেন নাহিদ, মাহফুজুর রহমান, বলরাম কর্মকার, মুফতী হেদায়েত উল্লাহ, মো. কামাল হোসেন (পলাশ) ও মোশাররফ।

মতবিনিময় সভায় বক্তারা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, ভেজাল ও নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার মতো বিষয়গুলো প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন। এ ক্ষেত্রে ক্যাবের উপজেলা পর্যায়ের কমিটি ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোক্তা অধিকারভিত্তিক একটি বেসরকারি, অলাভজনক ও স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন। সংগঠনটি ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে সংগঠনটি ভোক্তার অধিকার, নিরাপদ পণ্য ও সেবা, ন্যায্যমূল্য, বাজারব্যবস্থায় স্বচ্ছতা এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে।

নগরকান্দায় ক্যাবের নতুন সভাপতি এহসান, সম্পাদক মশিউর

আপডেট সময় : ০৯:৪৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬