বিচারালয় ফটকে চোরের হানা
- আপডেট সময় : ০৩:৩৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 125
ফরিদপুর জজ কোর্টে কলাপসিবল গেটের গ্রীলের লোহার পাত চুরি হয়ে যাচ্ছে। এতে নিরাপত্তা বিভ্রাট নয় শুধু, আদালত সময়ে ওই পথে চলাচলরতদের বিড়ম্বনার কবলে পড়তে হচ্ছে। অনেকের পোষাক আশাক টান খসে যাওয়া গেটের পাতে লেগে ছিড়ে যাচ্ছে।
জেলা বারের সদস্য অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান নামে একজন আইনজীবী তার ফেসবুকে পোস্ট করে
বিষয়টি তুলে ধরেন। তাতে দেখা যায়,সিনিয়র সহকারী জাজ সদর আদালত লেখা একটি সাইনবোর্ড টাঙানো কাঠের দরজার সামনের ওই কলাপসিবল গেটের বেশকিছু গ্রীলের পাত খুলে নিয়ে গেছে চোর। ওই আইনজীবী লিখেছেন, কিছুদিন যাবৎ টোকাই চোরেরা গ্রীলের একটি একটি পাত খুলে নিয়ে যাচ্ছে ফলে গেট এলোমেলো খুলে ঝুলে থাকায় আইনজীবীসহ বিচারপ্রার্থীদের যাতায়াতের সময় তাদের পোষাক আশাক ছিঁড়ে যাচ্ছে। তিনি এ বিষয়ে
প্রশাসনের সুদৃষ্টি কামনা করে। জজ কোর্টের নিরাপত্তা জোরদার করার দাবি করেন। তার আশঙ্কা, এই ঈদে দীর্ঘদিন অফিস বন্ধ থাকায় গ্রীলের গেটটির একাংশ হারিয়ে যাবে। তিনি গেটটি দ্রুত মেরামতের দাবি জানান।















