০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার
সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন

ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 552

ফরিদপুরে বৃহত্তর পাঁচ জেলার নির্বাচিত এমপি, ডিসি, এসপি, জেলা পরিষদ প্রশাসকদের নিয়ে অনুষ্ঠিত মিটিংয়ে জেলা সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ উপস্থিত থাকতে পারেননি।
জানা গেছে তিনি এখন চট্টগ্রামে অবস্থান করছেন। জানতে চাইলে তার ঘনিষ্টজনদের একজন বলেন, তিনি এখন সংসদীয় কমিটির একটি কাজে চট্টগ্রামে রয়েছেন। অবশ্য খবরটি আরো একটু নিশ্চিত করে একটু পরে বিস্তারিত বলতে পারবেন বলে জানান।

এদিকে, স্থান সংকুলান না হওয়ায় গুরুত্বপূর্ণ এই মিটিং কাভার করতে পারেননি মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা। তিনজনের বেশি প্রবেশ করতে না পারায় ২০ জনের মতো সাংবাদিক রাত ১০টা পর্যন্ত বাইরে অবস্থান করতে বাধ্য হন।

গতকাল শুক্রবার সকাল থেকে ফরিদপুরে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা একটি জুটমিল পরিদর্শনের পর নদী গবেষনা ইন্সটিটিউট পরিদর্শনের পর সভা করেন। বেলা ৩টার পর তারা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিটিংয়ে উপস্থিত হন। সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাজবাড়ীর সন্তান রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মাশুকুর রহমান মাশুক, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো: আ্ব্দুস সালাম ছাড়াও ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন এবং যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল সহ অন্যান্যরা যোগ দেন।

পাঁচ জেলা থেকে আসা প্রতিনিধি দলের পরিসরে স্থান সংকুলান না হওয়ায় মিটিং রুমে থাকতে পারেননি টিভি ও মিডিয়ার সাংবাদিকেরা। ব্রিফিংয়ের আশায় রাত ১০টা পর্যন্ত থাকার পরে ব্যর্থ হন প্রায় কুঁড়িজনের মতো সাংবাদিক। দুপুর ৩টার আগে থেকেই তাদের অনেকে অবস্থান করছিলেন গুরুত্বপূর্ণ এই নিউজ কাভার করতে।
মিটিং শুরুর পর কিছুক্ষণ তাদের ফুটেজ নেওয়ার সময়ে তারা প্রধান অতিথির বক্তব্যই নিতে পেরেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিংবা অন্যান্য সংসদ সদস্যদের বক্তব্য তারা পাননি। ফলে আপডেট খবর তারা প্রচার করতে ব্যর্থ হন।

বিএনপি নির্বাচনের সময় থেকেই ফরিদপুরের উন্নয়নে নানা অঙ্গীকার করে গেছে। তারেক রহমান বলে গেছেন পদ্মা ব্যারেজের কথা। এখানে স্থানীয়দের মাঝে বিশ্ববিদ্যালয় ও বিভাগের দাবি রয়েছে অনেক আগে থেকেই। বিএনপি ফরিদপুরে বিভাগীয় কমিটি ঘোষণা দেওয়ায় এই দাবি বাস্তবায়ন করা হবে বলেই সাধারণ জনগণের ধারনা।

শেয়ার করুন

সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন

ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা

আপডেট সময় : ০২:৫৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬