০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার ইরানে-যুক্তরাষ্ট্র শাস্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো পিংকের দখল নিয়ে ডিভোর্সী দম্পতির দ্বন্দ্ব, মাথা ফাটলো কর্মচারীর ইসরায়েলের বোমা হামলায় লেবাননে নিহত দিপালির পরিবার শোকে বাকরুদ্ধ চাঁদের পরিবেশ রেকি করে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
একই ঘটনায় তাঁর কফিল পরিবারের একাধিক সদস্যসহ মারা গেছেন

লেবাননে ইসরায়েলের হামলায় ফরিদপুরের রেমিট্যান্স যোদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 110

নিহত রেমিট্যান্স যোদ্ধা দিপালী। ছবি- অগ্নিপ্রহর

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় দিপালী নামে ফরিদপুরের এক প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার এক ফেসবুক পোস্টে বৈরুতের বাংলাদেশ অ্যাম্বাসী জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে।

বাংলাদেশ অ্যাম্বাসী জানায়, লেবানন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মিজ দিপালী গত বুধবার বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সাথে অবস্থানকালে ইসরায়েলের  ভয়াবহ বিমান হামলায় (এয়ার স্ট্রাইক) নিহত হয়েছেন। দিপালীর মৃত্যুতে বাংলাদেশ অ্যাম্বাসী গভীর শোক প্রকাশ করে।

অ্যাম্বাসী থেকে জানানো হয়, প্রাথমিক তথ্য অনুসারে একই আক্রমণে মিজ দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্য মৃত্যুবরণ করেছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশির বরাতে এই সব তথ্য পাওয়া গেছে ।

স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে, দিপালীর মৃতদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রয়েছে। সেখানকার সর্বশেষ  অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ  চলছে।

ট্যাগ

শেয়ার করুন

একই ঘটনায় তাঁর কফিল পরিবারের একাধিক সদস্যসহ মারা গেছেন

লেবাননে ইসরায়েলের হামলায় ফরিদপুরের রেমিট্যান্স যোদ্ধা নিহত

আপডেট সময় : ০৯:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬