০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার

সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 35

রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় দীর্ঘদিন ধরে রেলমন্ত্রীর দখলে থাকা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের সরকারি জমি অবশেষে উদ্ধার করেছে জেলা পরিষদ।

সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম দায়িত্ব পালনকালে পার্শ্ববর্তী জমি ক্রয়ের পাশাপাশি জেলা পরিষদের জমিটিও দেয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করে দখলে নেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে জমিটির দখল পুনরুদ্ধার করেন।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে মোট ১১ শতাংশ ৬৬ লিংক জমি দীর্ঘদিন ধরে বেদখল অবস্থায় ছিল। জমিটির একটি অংশ পূর্বে লিজ নিয়ে ব্যবহার করা হলেও পরবর্তীতে তা ব্যক্তিগত দখলে চলে যায়।

স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম দায়িত্ব পালনকালে পার্শ্ববর্তী জমি ক্রয়ের পাশাপাশি জেলা পরিষদের জমিটিও দেয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করে দখলে নেন।

এ বিষয়ে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া জানান, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা জমিটি প্রশাসনিক উদ্যোগে পুনরুদ্ধার করা হয়েছে এবং সেখানে জেলা পরিষদের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ‘জেলা পরিষদের সম্পত্তি রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। পর্যায়ক্রমে সব বেদখল জমি উদ্ধার করা হবে।’
আব্দুস সালাম মিয়া জানান, উদ্ধারকৃত জমিটি ভবিষ্যতে বাণিজ্যিকভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এতে জেলা পরিষদের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। অবশ্য সেই উদ্যোগ যেনো নতুন কোন বিতর্কের তৈরি না করে সেটিই প্রত্যাশা রাজবাড়ীবাসীর।

শেয়ার করুন

সাবেক রেলমন্ত্রীর দখলে থাকা ৫ কোটি টাকার জমি উদ্ধার

আপডেট সময় : ০১:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬