০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন মিশন শুরু মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে এক মিনিট ‘ব্ল্যাক আউট’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 43

একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার স্মরণে আগামী বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে।

সোমবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত দেশব্যাপী এ প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে।

তবে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআইভুক্ত এলাকা), জরুরি সেবা সংক্রান্ত প্রতিষ্ঠান এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রাখতে ২৫ মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালিয়ে ছাত্র, শিক্ষক, পুলিশ সদস্যসহ অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে। ইতিহাসের সেই বিভীষিকাময় রাত ‘কালরাত’ নামে পরিচিত। পরে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়।

শেয়ার করুন

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে এক মিনিট ‘ব্ল্যাক আউট’

আপডেট সময় : ০৯:৪১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬