০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার ইরানে-যুক্তরাষ্ট্র শাস্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো

‘এখন আমাদের দেশ গড়ার পালা’- তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 48

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। এখন আমাদের দেশ গড়ার পালা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। এটা জনগণের বিজয়। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।”
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তারেক রহমান। বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে সম্মেলনটি শুরু হয়। এতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি সারা দেশ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, গণমাধ্যমের সম্পাদক, দেশি-বিদেশি সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অনুযায়ী, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনসহ মোট তিনটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ফলে মোট ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি।
ইসির তথ্যানুযায়ী, এসব আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল মিলিয়ে জয় পেয়েছে ১৪টি আসনে।
সংখাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের পক্ষ থেকে আগেই এ ঘোষণা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচন করে উভয় আসনেই জয়লাভ করেছেন।

ট্যাগ

শেয়ার করুন

‘এখন আমাদের দেশ গড়ার পালা’- তারেক রহমান

আপডেট সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬