০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

আড়াইশ’ অসহায় নারীর পাশে ‘সচেতন হিজড়া অধিকার যুব সংঘ’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 101

ফরিদপুরের ২৫০ জন অনগ্রসর ও অসহায় নারীর মুখে হাসি ফোটালো ‘সচেতন হিজড়া অধিকার যুব সংঘ’। খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন এম. শ্রাবন্তী ও তার দল। ১৯৯৯ সাল থেকে নিরলস কাজ করে যাওয়া এই সংগঠনের মানবিক উদ্যোগের বিস্তারিত পড়ুন...👇

ফরিদপুরের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ‘সচেতন হিজড়া অধিকার যুব সংঘ’। সংগঠনের ধারাবাহিক কর্মতৎপরতার অংশ হিসেবে ফরিদপুর ও দৌলতদিয়ার বিভিন্ন এলাকার আড়াইশ’ অসহায় ও ভাসমান নারীর মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জানুয়ারির শেষ সপ্তাহে ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট, রথখোলা এবং দৌলতদিয়ায় দুঃস্থ ও ভাসমান নারীদের মাঝে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে একটি বিশেষ খাদ্য প্যাকেজ দেওয়া হয়েছে, যার মধ্যে প্রতি প্যাকেজে ছিল: ৫ কেজি চাল,, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ। খাদ্যসামগ্রীর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক নারীকে নগদ ৫০০ টাকা এবং তীব্র শীত মোকাবিলায় একটি করে কম্বল প্রদান করা হয়।

সহায়তা সামগ্রী বিতরণকালে ‘সচেতন হিজড়া অধিকার যুব সংঘ’-এর নির্বাহী পরিচালক এম. শ্রাবন্তী সহ সংস্থার অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এম. শ্রাবন্তী সংবাদমাধ্যমকে জানান, “১৯৯৯ সাল থেকে আমাদের এই সংগঠন বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীসহ স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। অনগ্রসর নারীদের জীবনমান উন্নয়ন ও তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ।”

ট্যাগ

শেয়ার করুন

আড়াইশ’ অসহায় নারীর পাশে ‘সচেতন হিজড়া অধিকার যুব সংঘ’

আপডেট সময় : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬