Bangladesh ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন আমাদের পথিকৃৎ সাংবাদিক লিয়াকত হোসেন চীনা বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বাড়াতে ইউনান প্রদেশের সঙ্গে বিশেষ সমঝোতা অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির চাবি হস্তান্তর “মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে, সে মৃত্যুই পরম শ্রেয়” বিশ্ব জাকের মঞ্জিলে ঐতিহাসিক ৪টি সিদ্ধান্ত এলো খাজা বড় চাচাজানের দিশারী বক্তব্য ফেসবুকে এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে মানহানী : থানায় জিডি কনসার্টের উচ্চ শব্দে শিশুদের কষ্টের কথা জেনে ক্ষমা চাইলেন বিএনপি নেতা স্বপন সাংবাদিক আমির খসরু আর নেই শহর ফরিদপুর ও গণিকালয়ের ডেরা: কার কান্না কত ভারী?
জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই ব্যক্তি নিহত হন।

এফবিআই’র গুলিতে নিহতের জেরে গির্জায় তুলকালাম: দুই মার্কিন সাংবাদিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 260

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল এজেন্টদের (FBI) গুলিতে দুই ব্যক্তি নিহতের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ থেকে দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

অবশ্য পরে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত থেকে তারা জামিনে মুক্তি পান।

গত জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে রেনি গুড এবং অ্যালেক্স প্রেরি নামে দুই ব্যক্তি নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ১৮ জানুয়ারি বিক্ষোভকারীরা সেন্ট পলের ‘সিটিস চার্চ’-এ ঢুকে পড়ে।

ওই গির্জার প্রধান যাজক ডেভিড ইস্টারউড একই সঙ্গে মার্কিন অভিবাসন সংস্থা আইসিই (ICE)-এর আঞ্চলিক প্রধান। আন্দোলনকারীরা যাজকের এই দ্বৈত ভূমিকার প্রতিবাদ জানাচ্ছিলেন।

বিক্ষোভের সময় ডন লেমন এবং জর্জিয়া ফোর্ট সেখানে ফেসবুকে লাইভ সম্প্রচার করছিলেন। তবে ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, তারা কেবল সাংবাদিকতা করেননি, বরং বিক্ষোভকারীদের গির্জায় ঢুকতে উস্কানি দিয়েছেন এবং যাজককে বাধাগ্রস্ত করেছেন।

লস অ্যাঞ্জেলেসের হোটেল থেকে এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির প্রায় দুই ডজন এজেন্ট ডন লেমনকে গ্রেপ্তার করে। জামিনের শর্ত অনুযায়ী লেমনকে বিদেশ ভ্রমণের জন্য আদালতের অনুমতি নিতে হবে। মামলার পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি ধার্য রয়েছে।

আদালত থেকে মুক্তি পাওয়ার পর ডন লেমন বলেন, “এখনকার সময়ে মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি। যারা ক্ষমতায় আছেন, তাদের জবাবদিহি করতে আমি থামব না।”

এই গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস’ (CPJ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, একজন সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের জন্য গ্রেপ্তার করা গণতন্ত্রের জন্য একটি খারাপ লক্ষণ।

ডন লেমন দীর্ঘ ১৭ বছর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একজন জনপ্রিয় উপস্থাপক ছিলেন। ২০২৩ সালে তিনি সিএনএন ত্যাগ করেন। বর্তমানে ‘দ্য ডন লেমন শো’ নামে নিজস্ব একটি নিউজ শো পরিচালনা করেন। এটি ইউটিউব, এক্স এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়।

অপরদিকে, জর্জিয়া ফোর্ট তার কাজের জন্য দুবার এম পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি বর্ণবাদ, সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গভীর অনুসন্ধানমূলক কাজ করেন।

জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই ব্যক্তি নিহত হন।

এফবিআই’র গুলিতে নিহতের জেরে গির্জায় তুলকালাম: দুই মার্কিন সাংবাদিক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬