বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন
- আপডেট সময় : ১২:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 18
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের একটি নতুন আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুল, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল ফিটা কেটে নতুন এই আঞ্চলিক কার্যালয়ের যাত্রা শুরু করেন। স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকমিশনের সেবা আরও দ্রুত, আধুনিক ও সহজতর করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিপিএসসি সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা জেলার জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের আঞ্চলিক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই আঞ্চলিক কার্যালয় স্থাপনের ফলে ওই এলাকার চাকরিপ্রার্থী ও নাগরিকদের বিপিএসসি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের জন্য আর ঢাকায় দৌড়ঝাঁপ করতে হবে না। হাতের নাগাল থেকেই তারা কমিশনের বিভিন্ন প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন, যা প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও নাগরিক সেবা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













