Bangladesh ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান Logo ফরিদপুর হলিডে মার্কেটে অতিরিক্ত টাকা আদায়ের ইস্যুতে তোলপাড় Logo ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উঠানোর সময় আটক ৪ Logo লোভের গ্রাসে ধ্বংস হলো ফরিদপুর ‘টাউন থিয়েটার’ Logo ৩ বছরের শিশুর পেটে চাবির ছড়া : এন্ডোস্কোপির পর পেলো রক্ষা Logo বৃষ্টিভেজা দুপুরে ফমেক হাসপাতালে তিক্ত সাংবাদিকতা Logo মোংলা ও তিস্তায় চীনের ‘মাস্টারস্ট্রোক’: কী ভাবছে দিল্লি? Logo মেক্সিকোর রোমাঞ্চকর প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড Logo ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে Logo বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উঠানোর সময় আটক ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / 409

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় চার যুবককে আটক করেছে পুলিশ। শহরের বাইপাস সড়কের মুন্সি বাজার এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে লাল ফ্লাগ দেখিয়ে যাত্রীবাহী বাস থামিয়ে তারা চাঁদার টাকা আদায় করছিলো।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেনের  নেতৃত্বে পুলিশের একটি দল তাদেরকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে আসে।

আটককৃতরা  হলেন ফরহাদ, দিলু, জুলফিকার ও মতি।

জানা গেছে, আটককৃতরা গত পনেরদিন যাবত ওই মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী পরিবহন বাস থেকে শ্রমিক কল্যাণের নামে একটি  রশিদ দিয়ে চাঁদার টাকা আদায় করছিলেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের এএসপি (সদর সার্কেল) আজমীর হোসেন বলেন, যাত্রীবাহী পরিবহন থেকে টাকা আদায়ের সময় চারজনকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে আসা হয়েছে। তারা কি কারণে এই চাঁদার টাকা তুলছিলেন, সে বিষয় জানার জন্য বাস শ্রমিক নেতাদের ডাকা হয়েছে। অবৈধভাবে তারা চাঁদা তুলে থাকলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উঠানোর সময় আটক ৪

আপডেট সময় : ১১:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬