০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
সংসদে বাজেট বক্তৃতার পর আলোচনায় জীবা আমিনা চৌর্যবৃত্তির সত্যতা পাওয়ায় অধ্যাপক রিদওয়ানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন মেসির হ্যাট্রিকে জিতলো আর্জেন্টিনা: গড়লো যতো রেকর্ড ছেলে নিখোঁজ, সুযোগ বুঝে মায়ের কাছে ৩ হাজার টাকা দাবি প্রতারকের! সংবাদপত্রের কালো দিবস ও আজকের মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ টেকসই ও আধুনিক ফরিদপুর গড়তে দরকার মাস্টারপ্ল্যান ফরিদপুরে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল: গ্রেপ্তার ২ দিল্লিতে প্রবেশে বাধা, কলম্বো হয়ে ফিরছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদরপুরে ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক পরিচালক গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চালু হওয়া ১০ শয্যার আইসিইউর ৯টিই অকেজো

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দেয়ার সিদ্ধান্ত নিলো সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 47

ছবি- অগ্নিপ্রহর

গ্রাহকদের ক্ষোভ ও অসন্তোষের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান।

মন্ত্রী জানান, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অস্বস্তি বিরাজ করছিল। বিষয়টি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, “একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যেই আমরা মিটার চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রতিটি গ্রাহককে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ হিসেবে দিতে হয়। গ্রাহকদের প্রধান অভিযোগ ছিল, মিটারের নির্ধারিত দাম পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে কেন এই চার্জ নেওয়া হচ্ছে। এই অযৌক্তিক চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল।

সংশ্লিষ্টদের মতে, সরকারের এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে। বর্তমানে সিঙ্গেল ফেজ মিটারের জন্য ৪০ টাকা এবং থ্রি-ফেজ মিটারের জন্য ২৫০ টাকা মাসিক ভাড়া দিতে হয়, যা এখন থেকে আর দিতে হবে না।

দীর্ঘদিন পরে হলেও সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ গ্রাহক ও নাগরিক অধিকার কর্মীরা। তারা মনে করছেন, এর ফলে বিদ্যুৎ বিল নিয়ে স্বচ্ছতা বাড়বে এবং গ্রাহকদের ওপর আর্থিক চাপ কিছুটা লাঘব হবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দ্রুতই এই সিদ্ধান্ত বাস্তবায়নে আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হবে।

শেয়ার করুন

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দেয়ার সিদ্ধান্ত নিলো সরকার

আপডেট সময় : ১১:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬