০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা
জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই ব্যক্তি নিহত হন।

এফবিআই’র গুলিতে নিহতের জেরে গির্জায় তুলকালাম: দুই মার্কিন সাংবাদিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 193

​যুক্তরাষ্ট্রের মিনেসোটায় এফবিআই-এর গুলিতে নিহতের প্রতিবাদে গির্জায় বিক্ষোভ কভার করতে গিয়ে ফেডারেল এজেন্টদের হাতে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক ডন লেমন ও জর্জিয়া ফোর্ট। লস অ্যাঞ্জেলেসের আদালতে ডন লেমন এই গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে বলেন, "সত্য তুলে ধরা কোনো অপরাধ নয়।" এই ঘটনাটি বর্তমানে ট্রাম্প প্রশাসন বনাম মার্কিন সংবাদমাধ্যমের এক বড় লড়াইয়ে রূপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল এজেন্টদের (FBI) গুলিতে দুই ব্যক্তি নিহতের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ থেকে দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।

অবশ্য পরে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত থেকে তারা জামিনে মুক্তি পান।

গত জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে রেনি গুড এবং অ্যালেক্স প্রেরি নামে দুই ব্যক্তি নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ১৮ জানুয়ারি বিক্ষোভকারীরা সেন্ট পলের ‘সিটিস চার্চ’-এ ঢুকে পড়ে।

ওই গির্জার প্রধান যাজক ডেভিড ইস্টারউড একই সঙ্গে মার্কিন অভিবাসন সংস্থা আইসিই (ICE)-এর আঞ্চলিক প্রধান। আন্দোলনকারীরা যাজকের এই দ্বৈত ভূমিকার প্রতিবাদ জানাচ্ছিলেন।

বিক্ষোভের সময় ডন লেমন এবং জর্জিয়া ফোর্ট সেখানে ফেসবুকে লাইভ সম্প্রচার করছিলেন। তবে ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, তারা কেবল সাংবাদিকতা করেননি, বরং বিক্ষোভকারীদের গির্জায় ঢুকতে উস্কানি দিয়েছেন এবং যাজককে বাধাগ্রস্ত করেছেন।

লস অ্যাঞ্জেলেসের হোটেল থেকে এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির প্রায় দুই ডজন এজেন্ট ডন লেমনকে গ্রেপ্তার করে। জামিনের শর্ত অনুযায়ী লেমনকে বিদেশ ভ্রমণের জন্য আদালতের অনুমতি নিতে হবে। মামলার পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি ধার্য রয়েছে।

আদালত থেকে মুক্তি পাওয়ার পর ডন লেমন বলেন, “এখনকার সময়ে মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি। যারা ক্ষমতায় আছেন, তাদের জবাবদিহি করতে আমি থামব না।”

এই গ্রেপ্তারের ঘটনায় সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস’ (CPJ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানায়, একজন সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের জন্য গ্রেপ্তার করা গণতন্ত্রের জন্য একটি খারাপ লক্ষণ।

ডন লেমন দীর্ঘ ১৭ বছর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একজন জনপ্রিয় উপস্থাপক ছিলেন। ২০২৩ সালে তিনি সিএনএন ত্যাগ করেন। বর্তমানে ‘দ্য ডন লেমন শো’ নামে নিজস্ব একটি নিউজ শো পরিচালনা করেন। এটি ইউটিউব, এক্স এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়।

অপরদিকে, জর্জিয়া ফোর্ট তার কাজের জন্য দুবার এম পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তিনি বর্ণবাদ, সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গভীর অনুসন্ধানমূলক কাজ করেন।

শেয়ার করুন

জানুয়ারির শুরুতে মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই ব্যক্তি নিহত হন।

এফবিআই’র গুলিতে নিহতের জেরে গির্জায় তুলকালাম: দুই মার্কিন সাংবাদিক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬