০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার
সোমবার ৩টার দিকে সোতাশী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ধাক্কায় বাস খাদে : ২ ভাই সহ নিহত ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 97

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাশী এলাকায় ট্রেনের ধাক্কায় বাস খাদে পড়ে জনতা জুট মিলের তিন শ্রমিক নিহত হয়েছে। ছবি- অগ্নিপ্রহর

সোমবার ৩টার দিকে সোতাশী রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আপন দুই ভাই সহ এক নারী রয়েছে।
নিহত ওই দুই ভাই হলেন বোয়ালমারী উপজেলার বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্লার পুত্র মোঃ জব্বার মোল্লা(২০) ও মোঃ মুছা মোল্লা(২২)। অপর নিহত ওই নারী হলেন চরবনী গোলারকলি গ্রামের মোঃ কালাম শেখের স্ত্রী মোসাম্মৎ শাহানারা (৩৫)। তারা সকলেই ডোবরা এলাকার জনতা জুট মিল থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি সোতাশী ধলা হুজুরের বাড়ির নিকট রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী বাসটিকে ধাক্কা দেয়। বাসটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তিন শ্রমিক নিহত হয়। আর এ ঘটনায় আহত হয় আরও ৯ জন। তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান ও থানা অফিসার ইনচার্জ মো আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

সোমবার ৩টার দিকে সোতাশী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনের ধাক্কায় বাস খাদে : ২ ভাই সহ নিহত ৩ শ্রমিক নিহত

আপডেট সময় : ০৯:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬