০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ধলার মোড়ে রেস্টুরেন্টের আড়ালে মাদক ব্যবসা: ছিনতাইয়ের ট্র্যাপ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 232

খানাঘাটা রেস্টুরেন্টের বিরুদ্ধে পরিকল্পিত ট্রাপে ফেলে ছিনতাই ও মাদক ব্যবসার প্রতিবাদে গতকাল ধলার মোড়ে মানববন্ধণ করে স্থানীয় এলাকাবাসী। ছবি- অগ্নিপ্রহর

ফরিদপুর শহরের ধলার মোড়ে প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের শিকার হন সাধারণ মানুষ। একটু স্বস্তির সন্ধানে যখন শহরের মানুষ ছুটে যান এই পদ্মার পাড়ে, তাদের খোয়াতে হয় টাকাপয়সা ও মালামাল। এবার এই ছিনতাইকারীদের চিহ্নিত করার এক বিষ্ফোরক তথ্য ফাঁস করলেন ও্ই এলাকার বাসিন্দারা। আর তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নদীর পাড়ে মানববন্ধনও করেন।

শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ধলার মোড়ে এই মানববন্ধন করেছে এলাকার যুবসমাজ ও সচেতন এলাকাবাসী। তাদের অভিযোগ, এলাকায় রেস্টুরেন্ট ও একটি পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠা মাদক ব্যবসা ও ছিনতাই চক্রের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই ধলার মোড় এলাকা অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়। একটি সংঘবদ্ধ চক্র সাধারণ পথচারী, তরুণ-তরুণী, এমনকি স্বামী-স্ত্রীকেও হেনস্তা করে সর্বস্ব লুটে নিচ্ছে। মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম এখানে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসীন্দা সাগর মৃধা বলেন, আগে এখানে অনেক মানুষ ঘুরতে আসতো। সম্প্রতি এই মাদকের ছড়াছড়ি আর ছিনতাইয়ের কারণে কেউই ঘুরতে আসে না। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমাদেরও বসবাস করাই কষ্টকর হয়ে যাবে। আরেক স্থানীয় বাসিন্দা সিরাজ মোল্লা বলেন এই চক্রের মূল হলো হাবিব, হাসিব ইকবাল, চপল, ও চন্দন । প্রশাসন কাছে আমাদের অনুরোধ দ্রুত সময়ের ভিত্তিতে এই সকল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। নাহলে আমরা আরো কঠিন আন্দোলন গড়ে তুলবো।”

মানববন্ধনে স্থানীয় যুবনেতা রুবেল হোসেন দুলাল বলেন একটি মাত্র গোষ্ঠী হাবিব গংয়ের কারণে তিনটি গ্রামের মানুষ সর্বস্বান্ত হওয়ার পথে। মাদকের পাশাপাশি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। আর এটির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই খানাঘাটা রেস্টুরেন্ট। তিনি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের বক্তব্য উল্লেখ করে বলেন, আমাদের অভিভাবক চৌধুরী নায়াবা ইউসুফ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় এই অপশক্তির বিনাশ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গত ৩দিন আগে ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী গাড়িচালক ফরহাদ জানান, তার গাড়িতে থাকা যাত্রীদের ওই সন্ত্রাসীরা হেনস্তা করলে তিনি বাধা দেন। ওইদিনের ওই বাধার দেবার কারণে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আজকেও তারা বলেছে যে কোন সময় হাতপা ভেঙে দিবে। ্তএ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মেম্বার সিরাজুল ইসলাম কাউসার, লিয়াকত হোসেন, মতিয়ার রহমান, রাসেল শেখ, বিল্লাল শেখ, ভিপি রেজা, ওয়ার্ড যুবদল নেতা আনোয়ার হোসেন, সাগর মৃধা এবং শ্রমিক নেতা আরিফ।

তবে অভিযোগ অস্বীকার করে খানাঘাটা রেস্টুরেন্ট মালিক চপল বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি এখানে পাঁচ বছর ধরে ব্যবসা করছি। কেউ যদি আমার বিরুদ্ধে অন্যায় কোনো কাজের প্রমাণ দিতে পারে, তবে যে শাস্তি দেওয়া হবে আমি তা মাথা পেতে নেব।

শেয়ার করুন

ধলার মোড়ে রেস্টুরেন্টের আড়ালে মাদক ব্যবসা: ছিনতাইয়ের ট্র্যাপ

আপডেট সময় : ১১:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬