০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

একের পর এক মানুষকে আহত করার পর ট্রাক চালক গণপিটুনিতে নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময় : ১১:২৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / 170

ফরিদপুরে বেপরোয়া একটি ট্রাকচলতি পথে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে প্রায় কুড়ি জনের মতো ব্যক্তিকে আহত করার অভিযোগে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন ওই ট্রাক চালক। এ ঘটনায় ট্রাকে থাকা আরও দুজন আহত হন।
শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)। তিনি জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সালথা উপজেলার বালিয়াগট্টি বাজার এলাকা দিয়ে আসার পথে ওই ট্রাকটির আঘাতে অন্তত ছয়জন আহত হন। এরপর স্থানীয়রা মোটরসাইকেলে করে ট্রাকটিকে ধাওয়া করছিলো। এতে ট্রাকচালক গতি বাড়িয়ে আরো বেপরোয়াভাবে ওই এলাকা অতিক্রম করতে যেয়ে রসুলপুর-তালমা আঞ্চলিক সড়ক দিয়ে একপর্যায়ে গ্রামের সরু সড়কে ঢুকে পড়ে।
এসময় নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার ও বিলনালিয়া এলাকায় ট্রাকটির আঘাতে আরও কয়েকজন আহত হন। এতে সেখান থেকেও ট্রাকের পিছু নেন আরো অনেক বিক্ষুব্ধ গ্রামবাসী। অপরদিকে ধাওয়া খেয়ে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয়।
এরপর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালক হান্নান, হেলপার নাঈম (২২) ও আল আমিনকে (২৫) টেনে নামিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন বর্তমানে চিকিৎসাধীন।
খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাকটি বেপরোয়া গতিতে ছুটে চলেছে এবং পেছনে ধাওয়া করছেন স্থানীয়রা। একপর্যায়ে সামনে গাছের গুঁড়ি ফেলে ট্রাকটির গতি রোধের চেষ্টা করলে সেটিও অতিক্রম করেও ট্রাকটি ছুটতে থাকে। পরে আটক করার পর চালকসহ ভেতরে থাকা ব্যক্তিদের মারপিট করা হয়।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই চালকসহ তিনজনকে মারধর করে আহত করেন বিক্ষুব্ধরা।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করি। শুনেছি ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন

একের পর এক মানুষকে আহত করার পর ট্রাক চালক গণপিটুনিতে নিহত

আপডেট সময় : ১১:২৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬