১০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন মিশন শুরু মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি
ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার  সংসদ সদস্যবৃন্দ , জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকগণ এতে অংশ নেন

বিভাগ ও বিশ্ববিদ্যালয় সহ যেসব বিষয় উঠে এলো সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন সভায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময় : ১১:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 53

ফরিদপুরে "সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন”সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। -অগ্নিপ্রহর।

ফরিদপুরে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন”সংক্রান্ত মতবিনিময় সভায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন এবং নদীভাঙ্গনরোধ সহ নানা বিষয় উঠে এসেছে বক্তাদের আলোচনায়। ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে এ সভা। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার  সংসদ সদস্যবৃন্দ , জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকগণ এতে অংশ নেন।

সভায়  বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেন, ফরিদপুর সহ এই পাঁচ জেলার প্রতিটিতে কিছু না কিছু সম্পদ আছে। কারও ম্যানপাওয়ার আছে, কারও পাট আছে,  কারও পেঁয়াজ আছে। স্টাডি করে কোন জেলায় কি ঘাটতি রয়েছে তার বের করে সম্পদের সুষমবন্টন নিশ্চিত করতে হবে। তিনি ফরিদপুরকে বিভাগ ঘোষণা, ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা,  পাট শিল্পকে বাংলাদেশ ও আন্তর্জাতিক পযায়ে তুলে ধার, যারা নারী উদোক্তা হতে চান তাদের প্রণোদনা দেওয়া, অঞ্চল ভিত্তিক কুটির শিল্প গড়ে তোলার কথা তুলে ধরেন।

শামা ওবায়েদ বলেন, ফরিদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের সাথে সাথে কর্মসংস্থান বাড়াতে ভকেশনাল শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। প্রচলিত শিক্ষার ধ্যানধারনা থেকে বের হয়ে এসে আমাদের কারিগরি ষিক্ষার প্রতি বিশেষ নজর দিতে হবে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বলেন, শিক্ষা কমিশন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন মাদ্রাসায় শিক্ষার্থী বাড়ছে। মাদ্রাসা শিক্ষা যদি প্রচলিত শিক্ষার সাথে সমন্বয় না ঘটে তাহলে জাতির ভাগ্যর পরিবর্তন হবে না। তিনি স্বাস্থ্য সেবার দুর্বলা তুলে ধরে বক্তব্য দেন। তিনি ফরিদপুর-বরিশাল মহাসড়ক চারলেনে উন্নীত করার দাবি জানান।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, কালুখালীতে সেনানিবাস করার জন্য ১৪ শত একর জমি  অধিকরণ করা হয়েছে।  কিন্তু সেনানিবাস নির্মাণের কার্যক্রম বর্তমান স্থগিত অবস্থায় রয়েছে।

শরিয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন বলেন, শরীয়তপুরে নদী ভাঙ্গনের শিকার হয়ে প্রতি বছর শত শত একর জমি ও বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে । এ ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার না হলে এই জেলার অস্তিত্ব বিপন্ন হবে।

ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের সংসদ সদস্য জামাতের ড. ইলিয়াস  মোল্লা  দেশের সঙ্কটের জন্য রাজনীতিবিদদের দায়ী করে বলেন, সরকারপ্রধান সবসময় দেশের সঠিক চিত্র পান না কিংবা তাকে দেওয়া হয় না। তিনি বলেন, এ ব্যাপারে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ভূমিকা রাখতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি বিরোধীদলীয় সংসদ সদস্যদের ফোন সরাসরি ধরেন, তাহলে দেশের বাস্তবতা সম্পর্কে তাকে (প্রধানমন্ত্রী)  অবগত করা যাবে। ইলিয়াস মোল্লা এ ব্যাপারে মতবিনিময় সভার প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী উপদেষ্টা  রাশেদ আল মাহমুদ তিতুমীরের হস্তক্ষেপ কামনা করেন।

শরীয়তপুর সদর আসনের সংসদ সাঈদ আহমেদ দাবি জানিয়ে বলেন, কাজের পরিবেশ আগে সৃষ্টি করতে হবে। তিনি সংসদ সদস্যদের জন্য প্রতি সংসদীয় আসনে কার্যালয় থাকা প্রয়োজন মন্তব্য করে বলেন এতে কাজের গতি ত্বরান্বিত হবে। নদী ভাঙ্গন চলছে ১০ কিলোমিটারব্যাপি। তা রোধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফরিদপুর-১ আসনে জামায়াতের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেন, এ এলাকায় মানুষের প্রধান পেশা কৃষি। কৃষি উপকরণ আমরা ঠিকমত সরবরাহ করতে পারছি ন, সিন্ডিকেটের কারণে। কৃষকের কষ্টের কথা আমারা শুনতে চাই না, তাঁরও কষ্টে আছে। জ্বালানি তেল নিয়ে সরকারের সমর্থকরা অপকর্ম করে যাচ্ছে।

সভায় শরীয়তপুরের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, জেলা পরিষদের প্রশাসক সরদার এ কে এম নাসির উদ্দিন, পুলিশ সুপার রওনক জাহান, ফরিদপুরের জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম মাদারীপুরের জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাশুকুর রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমান,  গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক শরিফ রাকিবকুজ্জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, রাজবাড়ীর জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, শরীয়তপুর বিএনপির সাংগঠনিক মাহবুব আলী তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার  সংসদ সদস্যবৃন্দ , জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকগণ এতে অংশ নেন

বিভাগ ও বিশ্ববিদ্যালয় সহ যেসব বিষয় উঠে এলো সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন সভায়

আপডেট সময় : ১১:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬