১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন মিশন শুরু মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি

ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময় : ০১:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 307

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামকস্থানে তরমুজ ও বাঙ্গি বোঝাই একটি পিকআপের সাথে শাহ ফরিদ নামে একটি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো কমপক্ষে ৩০ জন যাত্রী। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই পিকআপের যাত্রী মোঃ জাহাঙ্গীর মোল্লা (৩২) ও আলমগীর (৫০)। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী এলাকায়। টেকেরহাট থেকে তরমুজ ও বাঙ্গি বোঝাই করে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  সকালে টেকেরহাট থেকে ভাঙ্গারি দিকে আসা ফলবোঝাই একটি পিকআপ অপর একটি যাত্রীবাহী বাস ওভারটেক করছিলো। এসময় বিপরীত থেকে আসা ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ওই ফল ব্যবসায়ী দু’জন নিহত হন। এতে বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ মামুন বলেন, একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা শাহ ফরিদ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত ৩০ জনকে হাসপাতালে আনার পর আরো একজন মারা যান। গুরুতর আহত ১২ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ট্যাগ

শেয়ার করুন

ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০

আপডেট সময় : ০১:০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬