০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার ইরানে-যুক্তরাষ্ট্র শাস্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো পিংকের দখল নিয়ে ডিভোর্সী দম্পতির দ্বন্দ্ব, মাথা ফাটলো কর্মচারীর ইসরায়েলের বোমা হামলায় লেবাননে নিহত দিপালির পরিবার শোকে বাকরুদ্ধ চাঁদের পরিবেশ রেকি করে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
ভবনের উপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার সঞ্চালনের কারণে এ অগ্নিকাণ্ড বলে অভিযোগ

সালথায় পাটের গোডাউনে অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 33

ফরিদপুরের সালথায় পাটের গোডাউনে পড়ে অগ্নিকাণ্ডে প্রায় ৩৫০ মণ পাট, ৩০ মণ ভূষিমালসহ তিনটি দোকান পুড়ে গেছে।

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলা সদর সালথা বাজারের পুরুরা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, তার গোডাউনের টিনশেডের ওপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার টানানো ছিল। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সেই তার ছিঁড়ে গোডাউনের ওপর পড়ে আগুন ধরে যায়। দ্রুত আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তার ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুর ডাল পুড়ে যায়, যার ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা।

সালথা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিস প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে লাইনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

শেয়ার করুন

ভবনের উপর দিয়ে অপরিকল্পিতভাবে বিদ্যুতের তার সঞ্চালনের কারণে এ অগ্নিকাণ্ড বলে অভিযোগ

সালথায় পাটের গোডাউনে অগ্নিকাণ্ড, ৩০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৩:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬