০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার ইরানে-যুক্তরাষ্ট্র শাস্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো পিংকের দখল নিয়ে ডিভোর্সী দম্পতির দ্বন্দ্ব, মাথা ফাটলো কর্মচারীর ইসরায়েলের বোমা হামলায় লেবাননে নিহত দিপালির পরিবার শোকে বাকরুদ্ধ চাঁদের পরিবেশ রেকি করে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

ছোটভাইকে গুলি করে হত্যা করলেন কৃষক লীগ নেতা ডা. গোলাম কবির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 52

ফরিদপুর জেলার বোয়ালমারীর চতুল গ্রামে বড় ভাই ডা. গোলাম কবিরের গুলি করে হত্যা করেছেন তারই ছোট ভাই মিন্টু মিয়াকে। আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বোয়ালমারী ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭২ বছর বয়সী ডা. গোলাম কবির তার ৫২ বছর বয়সী ছোট ভাই মিন্টুকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি মিন্টুকে লক্ষ্য করে পরপর ছয় রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত গোলাম কবিরকে আটক করে মারপিট করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তের ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হোসেন বলেন, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল।সকাণে একটি গাছ কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবার বিবাদ বাধে। এরপর মিন্টু মিয়াকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ওসি জানান, ডা. গোলাম কবিরকে এসময় উপস্থিত জনতা ধরে উত্তেজিত হয়ে মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনার তদন্ত চলছে এবং নিয়মিত হত্যা মামলা দায়ের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

ছোটভাইকে গুলি করে হত্যা করলেন কৃষক লীগ নেতা ডা. গোলাম কবির

আপডেট সময় : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬