০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার ইরানে-যুক্তরাষ্ট্র শাস্তি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসকের দ্বায়িত্ব নিলেন খন্দকার মাশুক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 44

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। মঙ্গলবার (২৪ মার্চ) সাড়ে ১১টায় জেলা পরিষদ আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। এর মধ্যে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ লাভ করেন খন্দকার মাশুকুর রহমান মাশুক।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। তাঁর পড়াশোনা ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে। তিনি রাজেন্দ্র কলেজ ছাত্রছাত্রী সংসদ রুকসুর নির্বাচিত ভিপি ছিলেন। মাদারীপুর জেলার পাশাপাশি ফরিদপুর জেলাতেও ব্যাপক জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি।

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নিয়োগে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়। স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে।ন

নতুন দায়িত্বভার গ্রহণের পর খন্দকার মাশুকুর রহমান মাশুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাদারীপুর জেলার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং জেলা পরিষদের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

শেয়ার করুন

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসকের দ্বায়িত্ব নিলেন খন্দকার মাশুক

আপডেট সময় : ০২:২৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬