০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ক্ষ্যাপা কুকুরের কামড়ে মুহুর্তের মধ্যে নারী ও শিশু সহ রক্তাক্ত জখম ১৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 69

ফরিদপুরের সদরপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিনে সকাল ১১টার দিকে উপজেলা সদরে এই ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের জামাত শেষে যখন লোকজন একে অপরের শুভেচ্ছা বিনিময় করে বাড়ি ফিরছিলেন, তখন কুকুরটি অতর্কিত মানুষদের কামড়াতে শুরু করে। পথে যাকে পেয়েছে তার উপরেই হামলে পড়েছে কুকুরটি। এতে একসাথে এতোজন মানুষকে কামড়ে রক্তাক্ত করার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুকুরের কামড়ে আহত এক শিশুর চাচা মো. সোহাগ মুন্সি বলেন, হঠাৎ করেই বেপরোয়া হয়ে উঠে কুকুরটি আমার ১৩ বছরের ভাতিজা আরাফাত সহ অনেককে কামড়ে রক্তাক্ত জখম করে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান সরকার বলেন, এই ঘটনায় কুকুরের কামড়ে আহত ১১ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আরো পাঁচজন আশেপাশের হাসপাতাল ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন

ক্ষ্যাপা কুকুরের কামড়ে মুহুর্তের মধ্যে নারী ও শিশু সহ রক্তাক্ত জখম ১৬

আপডেট সময় : ০৬:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬