০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

কয়েকটি দেশ সংঘাত নিরসনে মধ্যস্থতা করছে : মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 99

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এক সপ্তাহ পার হলেও এখনো পরিস্থিতি শান্ত হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছেনা। এ অবস্থায় কয়েকটি দেশ সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)–এ দেওয়া এক পোস্টে তিনি জানান, বিভিন্ন দেশ ইতোমধ্যে এই সংকটের সমাধানে মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে। তবে ইরান তার সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এক সপ্তাহ পার হলেও এখনো পরিস্থিতি শান্ত হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছেনা। এ অবস্থায় কয়েকটি দেশ সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)–এ দেওয়া এক পোস্টে তিনি জানান, বিভিন্ন দেশ ইতোমধ্যে এই সংকটের সমাধানে মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে। তবে ইরান তার সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না বলেও তিনি স্পষ্ট করে দেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “কিছু দেশ ইতিমধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবেনা।”

তিনি আরও বলেন, যারা ইরানের জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে, মধ্যস্থতাকারীদের উচিত তাদের দিকেই নজর দেওয়া।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী তেহরানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে দাবি করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা চালাতে শুরু করে। ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বর্তমান সংঘাত থামাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও কোন কোন দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি ইরানের প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

শেয়ার করুন

কয়েকটি দেশ সংঘাত নিরসনে মধ্যস্থতা করছে : মাসুদ পেজেশকিয়ান

আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬