০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 129

ফরিদপুর: বোয়ালমারীতে জুট মিলের কিশোর শ্রমিক সজীব শরীফ হত্যা মামলার আসামি রিহাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। ছবি- অগ্নিপ্রহর

ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের কিশোর শ্রমিক সজীব শরীফের (১৫) পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিমকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। বৃহস্পতিবার রাতে মাগুরার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) রাতে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত সজীব শরীফ পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সে ওই মিলের স্পিনিং বিভাগে হেলপার হিসেবে কাজ করত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ পরিষ্কার করতে সজীব কম্প্রেসার মেশিনের হাওয়ার পাইপ ব্যবহার করছিল। এসময় তুচ্ছ ঘটনা নিয়ে সহকর্মী রিহাত শেখ ও তার এক সহযোগীর সঙ্গে সজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিহাত উচ্চচাপের বাতাসের পাইপ সজীবের পায়ুপথে প্রবেশ করিয়ে দেয়। এতে সজীবের পেট অস্বাভাবিক ফুলে যায় এবং সে অচেতন হয়ে পড়ে।

মুমূর্ষু অবস্থায় সজীবকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।সেখানে অস্ত্রোপচার করা হলেও চিকিৎসকরা জানান, বাতাসের তীব্র চাপে সজীবের অন্ত্রের ছয়টি স্থানে ছিদ্র হয়ে গিয়েছিল। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের বাবা শহিদুল শরীফ বাদী হয়ে বোয়ালমারী থানায় ৩০২/২৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৭। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিহাত পলাতক ছিল।

র‍্যাব জানায়, প্রযুক্তির সহায়তায় মাগুরার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।

র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

শেয়ার করুন

বোয়ালমারীতে কিশোর শ্রমিক সজীব হত্যা: আসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬