০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার
জনসভা শেষে ধানের শীষের বিশাল মিছিল বের করা হয়

উন্নত ফরিদপুর গড়তে ধানের শীষে ভোট চাইলেন নায়াব ইউসুফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 42

ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফ নির্বাচনী ইশতেহার ঘোষণার পর শহরে ধানের শীষের মিছিলে নেতৃত্ব দেন। ছবি- অগ্নিপ্রহর।

ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বলেছেন, “আমার দল ক্ষমতায় গেলে ফরিদপুরকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত জনপদে পরিণত করতে আমি অঙ্গীকারাবদ্ধ। আমার প্রধান লক্ষ্য ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা করা এবং নাগরিক সেবা বাড়াতে ফরিদপুরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা।” উচ্চশিক্ষা প্রসারে ফরিদপুরে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ওয়াদাও দেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা কর্মী-সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান চৌধুরী নায়াব ইউসুফ। ছবি- অগ্নিপ্রহর।

জনসভা শেষে ধানের শীষের পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়। ব্যান্ড বাজিয়ে, ব্যানার-ফেস্টুনসহ উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও সাধারণ ভোটার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

জনসভায় নির্বাচনী ইশতেহার পাঠকালে নায়াব ইউসুফ আরও বলেন, “নির্বাচিত হতে পারলে টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ এবং নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ ও স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। বিশেষ করে চর এলাকায় মানসম্মত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবো।” এছাড়া তিনি নারী উদ্যোক্তাদের জন্য কর্মসংস্থান, শিল্পায়ন ও গৃহস্থালি ব্যবহারের জন্য পাইপলাইনে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেন। পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি কৃষকদের জন্য পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।

জনসভায় মঞ্চে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ছবি- অগ্নিপ্রহর।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন নায়াব ইউসুফের বোন সাদাব ইউসুফ ও পুত্র আরশিয়ান। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জনসভাটি এক বিশাল সমাবেশে পরিণত হয়।

ট্যাগ

শেয়ার করুন

জনসভা শেষে ধানের শীষের বিশাল মিছিল বের করা হয়

উন্নত ফরিদপুর গড়তে ধানের শীষে ভোট চাইলেন নায়াব ইউসুফ

আপডেট সময় : ০৮:১৯:০০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬