০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ফরিদপুরে কোতোয়ালি থানার লুট হওয়া গ্রেনেড ও কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 143

ফরিদপুরের কোতয়ালী থানা থেকে লুট হওয়া ৩টি গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাসগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব- ১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আনুমানিক রাত ২টা ২০ মিনিটের দিকে র‍্যাব-১০, সিপিসি ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল শহরের চরকমলাপুর ব্রীজের দক্ষিণে হারুকান্দিমুখি সড়ক এলাকায় অভিযান চালায়।

এসময় বিএডিসি অফিসে প্রাচিরের বাইরে রাস্তার বিদ্যুতের খুঁটি সংলগ্ন কোপঝাড়ের ভিতর থেকে ধাতব লিভার যুক্ত ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, শটগানের ৪১টি কার্তুজ ও গ্যাসগানের ৩০টি তাজা কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ২৪ এর গণঅভ্যুত্থানের ৫ আগস্ট ফরিদপুরের কোতোয়ালি থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত গ্রেনেড ও কার্তুজগুলো কোতোয়ালি থানা থেকে লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

ফরিদপুরে কোতোয়ালি থানার লুট হওয়া গ্রেনেড ও কার্তুজ উদ্ধার

আপডেট সময় : ০৭:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬